shono
Advertisement
North Bengal

কোটি কোটি টাকা বকেয়া! সল্টলেকে থেকে গ্রেপ্তার কার্শিয়ঙের চা বাগানের মালিক

ইপিএফও এর তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে লংভিউ চা বাগানের বিরুদ্ধে প্রায় ৭ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা বকেয়া রয়েছে।
Published By: Kousik SinhaPosted: 09:41 PM Jul 26, 2026Updated: 09:47 PM Jul 26, 2026

অবশেষে পুলিশের জালে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী লং ভিউ চা বাগানের মালিক গোবিন্দ গর্গ। তদন্তে নেমে শনিবার সল্টলেক থেকে তাঁকে গ্রেপ্তার করে কার্শিয়ং পুলিশের অধীনস্থ সুকনা থানার পুলিশ। ধৃত গোবিন্দ গর্গের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর গ্রেপ্তারির দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছিলেন লংভিউ চা বাগানের কয়েকশ শ্রমিক।

Advertisement

লংভিউ বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াতে দার্জিলিং থেকে হিল প্ল্যানটেশন এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা লংভিউ এর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। সোমবার তারা লংভিউতে গিয়ে পৌঁছে যাবেন।

দীর্ঘ প্রায় এক দশক ধরে নানান রকম টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী লং ভিউ চা বাগানের শ্রমিকেরা। বকেয়া টাকার পরিমাণ প্রায় পাহাড় সমান। ইপিএফও এর তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে লংভিউ চা বাগানের বিরুদ্ধে প্রায় ৭ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা বকেয়া রয়েছে। পাশাপাশি দৈনিক মজুরিও বকেয়া রয়েছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে যাদের অবসর নেওয়ার সময় এসেছে তাদের অবসর দেওয়া হচ্ছে না । পাশাপাশি আর্থিক অনটনের কারণে বহু শ্রমিকরা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। যা নিয়ে ক্রমশ ক্ষোভ, অসন্তোষ বাড়ছিল।  

গ্রেপ্তারের পর রবিবার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে সুকনা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চা বাগানের মালিক গোবিন্দ গর্গকে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে কার্সিয়াং আদালতে পেশ করা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে লংভিউ বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াতে দার্জিলিং থেকে হিল প্ল্যানটেশন এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা লংভিউ এর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। সোমবার তারা লংভিউতে গিয়ে পৌঁছে যাবেন। এদিকে ওইদিনই প্রশাসন লংভিউ নিয়ে একটি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে সমস্ত ইউনিয়নকে ডাকা হয়েছে। মূলত সমাধানের রাস্তা খুঁজতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement