shono
Advertisement
Hooghly

সজোরে গাড়ির ধাক্কা, ৩০০ ফুট দূরে ছিটকে পড়লেন হুগলির বাইক আরোহী, হাড়হিম ফুটেজ প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটে।
Published By: Kousik SinhaPosted: 07:59 PM Jul 26, 2026Updated: 08:14 PM Jul 26, 2026

তুমুল বেগে ছুটে আসছিল গাড়িটি। গতি এতটাই বেশি ছিল যে সামনে কী আসছে, তা বোঝার মতো অবস্থা ছিল না! সিসিটিভির ফুটেজ অন্তত তেমনটাই বলছে। আর তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সামনের চাকাদুটো শূন্যে তুলে ছুটে এল গাড়ি। আর তাতেই কার্যত উড়ে গেলেন বাইক আরোহী। ৩০০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়লেন তিনি। গুরুতর অবস্থায় ওই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভয়াবহ সেই দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটে। যদিও চালক মদ্যপ ছিলেন কি না কিংবা অন্য কোনও বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, গত ২৪ জুলাই হুগলির চন্ডীতলা থানা এলাকায় ২৬ নম্বর রোডে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই বাইক আরোহীর নাম লালু। পুলিশ সূত্রে খবর, রাস্তা পার হওয়ার সময় চার চাকার একটি গাড়ির সঙ্গে লালুর বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, গাড়িটির ধাক্কায় একেবারে ৩০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। শুধু তাই নয়, গাড়িতে আটকে যায় বাইকটি। ওই অবস্থাতেই সজোরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গাড়ির চালক। যদিও তা সম্ভব হয়। ইতিমধ্যে ঘাতক গাড়িটিকে আটক করেছে চন্ডীতলা থানার পুলিশ। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সাড়ে ৬টার কিছু আগে রাস্তার ধারের একটি দোকান থেকে মিষ্টি কিনে লালু তাঁর বাইক নিয়ে রাস্তা পারাপার করতে যাচ্ছেন, সেই সময় আচমকা একটি সুইফট ডিজায়ার গাড়ি শিয়াখালার দিক থেকে ডানকুনির দিকে যেতে গিয়ে বেপরোয়া গতিতে বাইকে সজোরে ধাক্কা মারে।

গাড়িটির গতি এতটাই ছিল যে, দুর্ঘটনার আগে বেশ কিছুটা শূন্যে উঠে যায়। এরপরেই সজোরে ধাক্কা লালুর বাইকে! প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পরেন তিনি। গাড়িতেই আটকে যায় বাইক। পরে ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটে। যদিও চালক মদ্যপ ছিলেন কি না কিংবা অন্য কোনও বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement