shono
Advertisement

জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরা থেকে ধোঁয়া, চেন টেনে বর্ধমানে ট্রেন থামালেন যাত্রীরা

ট্রেনের ডায়নামোর বেল্ট গরম হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়।
Posted: 06:22 PM Apr 07, 2018Updated: 02:50 PM Jun 12, 2019

সৌরভ মাজি, বর্ধমান: ফের চলন্ত ট্রেনের কামরায় ধোঁয়া থেকে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার দুপুরে আপ জম্মু-তাওয়াই এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ধোঁয়া বেরতে থাকে। চেন টেনে যাত্রীরা ট্রেন থামান। ঘণ্টাখানেক পরে মেরামতের পর ট্রেনটি গন্তব্যে রওনা হয়। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে জানা গিয়েছে। ডায়নামোর বেল্ট থেকে বিপত্তি দেখা দিয়েছিল বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন। কয়েকদিন আগে ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের একটি কামরা ধোঁয়া বেরনোর জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। বর্ধমান-হাওড়া কর্ডলাইন শাখার মশাগ্রাম স্টেশনে ট্রেনটিকে থামাতে হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই কামরাকে বিচ্ছিন্ন করে ট্রেনটি হাওড়া রওনা হয়।

Advertisement

[মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমান, তৃণমূলের বাধায় পালটা মার সিপিএমের]

এদিন জম্মু-তাওয়াই এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢোকে। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় এস-৬ কামরার সিটের তলা থেকে যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভয়ে তাঁরা ট্রেনের চেন টেনে দেন। ট্রেনটি থেমে যায়। আতঙ্কিত যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন। খবর পেয়ে রেলের কর্তারা আসেন। রেলকর্মীরা এসে মেরামত শুরু করেন। বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, রেলকর্মীরা এসে কামরাটি খালি করে দেন। যাত্রীদের নামিয়ে অন্য কামরায় বসার ব্যবস্থা করা হয়। স্বপনবাবু জানিয়েছেন, ট্রেনের ডায়নামোর বেল্ট গরম হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। কর্মীরা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বেল্ট ঠান্ডা করা হয়। তারপর ফের সংযুক্ত করা হয়।

এসডিও অফিসে মনোনয়নকে কেন্দ্র করে বিঘ্নিত আদালতের কাজ, বিক্ষোভে আইনজীবীরা

কলকাতা স্টেশন থেকে এই ট্রেনে ওঠেন কলেজ ছাত্র সোনু কুমার। তিনি জানান, ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সিটের তলা থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। চেন টেনে ট্রেন থামানো হয়। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের কোনও সমস্যা হয়নি। অন্য কামরার খালি সিটে তাঁদের বসানোর ব্যবস্থা করা হয়। ঘণ্টাখানেক পরে ওই কামরা-সহ ট্রেনটি রওনা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার