shono
Advertisement

রোগীমৃত্যুতে রণক্ষেত্র হাবড়া হাসপাতাল, গ্রেপ্তার ৩

হাসপাতালে ভাঙচুরের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post রোগীমৃত্যুতে রণক্ষেত্র হাবড়া হাসপাতাল, গ্রেপ্তার ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:22 PM Aug 01, 2019Updated: 09:22 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীমৃত্যুকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাবড়া জেলা হাসপাতাল। অভিযোগ, জ্বর নিয়ে হাসপাতালে ভরতি হলেও প্রয়োজনীয় চিকিৎসা করেনি চিকিৎসকরা। সেই কারণেই মৃত্যু হয়েছে রোগীর। পরে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনার জেরে মৃত রোগীর ৩ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ক্রেডিট কার্ড যাচাইয়ের নামে প্রতারণা, লক্ষাধিক টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত রেলকর্মী]

উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বাড়ছে জ্বর আক্রান্তের সংখ্যা। রক্ত পরীক্ষায় অনেকেরই ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে অনেকেরই। ফলে জেলার প্রায় সব হাসপাতালেই বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। একই ছবি হাবড়া জেলা হাসপাতালেও। জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন উত্তর ২৪ পরগনার এক বাসিন্দা। চারদিন আগে তাঁকে হাবড়া জেলা হাসপাতালে ভরতি করে পরিবারের সদস্যরা। অভিযোগ, ভরতির পর থেকে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলেও চিকিৎসকরা কোনওরকম সহযোগিতা করেননি। এমনকী রোগীর পরিবারের তরফে চিকিৎসকদের রোগীর শারীরিক অবস্থার কথা জানানোর পরও কারও দেখা পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই রোগীর।

এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালে ভাঙচুর শুরু করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। জানা গিয়েছে, হাসপাতালে ভাঙচুরের অভিযোগে রোগীর পরিবারের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, “রোগীর অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। হাসপাতালের তরফেও যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।” মাস দেড়েক আগে চিকিৎসকদের মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল নীলরতন সরকার হাসপাতাল। নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন গোটা দেশের জুনিয়র চিকিৎসকরা। তার জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের চিকিৎসা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল ঠিকই। কিন্তু এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা।

[আরও পড়ুন: নরেন্দ্রপুরে দম্পতি খুনের নেপথ্যে সম্পর্ক না সম্পত্তি? উত্তর হাতরাচ্ছে পুলিশ]

The post রোগীমৃত্যুতে রণক্ষেত্র হাবড়া হাসপাতাল, গ্রেপ্তার ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement