সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দেশ জুড়ে ইডির অভিযানে এবার ছুঁয়ে গেল রাজ্যকে। ধনকুবের নীরব মোদির মামা মেহুল চোখসির সংস্থা গীতাঞ্জলি জুয়েলার্সের খোঁজ দুর্গাপুরে হানা দিল ইডি।
[নিউ ইয়র্কের হোটেলে বহাল তবিয়তে নীরব মোদি, ধনকুবেরকে নোটিস ইন্টারপোলের]
শুক্রবার রাত থেকে দু’দফায় অভিযান চালানো হয় দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বিপণিতে। সূত্রের খবর, ইডির ছয় আধিকারিক শুক্রবার রাত এগারোটা চল্লিশ নাগাদ ওই শোরুমে যান। এরপর শো রুম সিল করে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি নোটিসে জানানো হয় বিপণির কর্ণধারের উপস্থিতিতে শো রুমে তল্লাশি চালানো হবে। এদিন সকালে ফের তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় সংস্থার নোটিস মোতাবেক সকালে গীতাঞ্জলির ওই শো রুমের কর্ণধার চলে আসেন। তাঁকে কিছু কাগজপত্রে সই করিয়ে এবং কর্মীদের উপস্থিতিতে শুরু হয় তল্লাশি। বিল, রেজিস্টার খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় হার্ড ডিস্ক ও ল্যাপটপ। ইডি সূত্রে খবর, বিপুল অঙ্কের টাকা এই সংস্থায় লগ্নি করা হয়েছিল। শুধু দুর্গাপুর নয়, এ রাজ্যের আর কোথায় কোথায় গীতাঞ্জলির শো রুম এবং নীরব মোদির অফিস রয়েছে তার খোঁজ চলছে। নীরবের সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড’ এর পাশাপাশি মেহুলের গীতাঞ্জলির আরও কিছু শো রুমের খবর মিলেছে। বেলেঘাটা, দক্ষিণ দমদম এবং সল্টলেক সিটি সেন্টারে গীতাঞ্জলির বিপণির খোঁজ পাওয়া গেলেও বিশেষ কোনও তথ্য আসেনি।
[নীরব মোদির প্রচারে শামিল, প্রিয়াঙ্কার পর পালাবার পথ খুঁজছেন সিদ্ধার্থও]
১১,৩০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্তদের খোঁজে ধরপাকড় শুরু করেছেন গোয়েন্দারা। এই ঘটনায় প্রথম ধরা পড়লেন কোনও ব্যাঙ্কের শীর্ষ কর্তা। সিবিআইয়ের জালে গোকুলনাথ শেট্টি। মুম্বই থেকে গ্রেপ্তার করা হয় পিএনবির প্রাক্তন ডেপুটি ম্যানেজারকে। অভিযোগ, গোকুলনাথের নকল এলওইউ-এর মাধ্যমে নীরবের সংস্থা বিনা বাধায় লোন পেয়ে যায়। একাধিক এলওইউ বানিয়ে নীরবকে কর ফাঁকি দেওয়ার কার্যত ব্যবস্থা করে দিয়েছিলেন গোকুলনাথ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন এই ব্যাংককর্তা। এই ঘটনায় পিএনবিও আরও দুই কর্মীকের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মনোজ খারাট ও হেমন্ত ভাট।
[অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, যোগীর রাজ্যে ভাগ্নের মৃতদেহ কাঁধে বইলেন মামা]
ছবি: উদয়ন গুহ রায়
The post দুর্গাপুরে গীতাঞ্জলির শো রুমে হানা ইডির, বাজেয়াপ্ত কিছু নথি appeared first on Sangbad Pratidin.
