shono
Advertisement

পানিহাটি উৎসবে পুলিশকর্মীর ‘শ্লীলতাহানি’, কাঠগড়ায় কাউন্সিলর

খড়দহ থানায় অভিযোগ দায়ের পুলিশকর্মীর।
Posted: 06:03 PM Dec 29, 2023Updated: 06:04 PM Dec 29, 2023

অর্ণব দাস, বারাকপুর: হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যালের পর এবার বিতর্কে পানিহাটি উৎসব। মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর-সহ দুজনের। খড়দহ থানায় অভিযোগ দায়ের মহিলা পুলিশকর্মীর।

Advertisement

গত ২৩ ডিসেম্বর পানিহাটি অমরাবতীর মাঠে পানিহাটি উৎসব চলছিল। অভিযোগ, বারাকপুর পুলিশ ব্যাটেলিয়নের মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় পানিহাটি পুরসভার কাউন্সিলর-সহ দুই তৃণমূল কর্মীর নাম জড়িয়েছে। মহিলা পুলিশকর্মীর খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: ২০২৪-এ ফের ‘হিন্দু হৃদয় সম্রাট’ হবেন মোদি, খোঁচা শশী থারুরের]

অভিযোগ দায়েরের পরই সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অবশ্য তার পালটা জবাব দিয়েছেন। বলেন, “পানিহাটি উৎসব এক বিরাট উৎসব। এই উৎসবকে বদনাম করতেই পুলিশের একাংশ বিজেপির হাতে হাত মিলিয়ে অপপ্রচার করছে। খড়দহ থানার পুলিশের একাংশ বিজেপির সঙ্গে জড়িত। কী করে থানায় করা অভিযোগের চিঠি পান বিজেপি রাজ্য সভাপতি? এর থেকেই প্রমাণিত পুলিশ ও বিজেপি মিলেমিশে এই ধরনের নোংরা কাজ করছে।

[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভার‍ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার