shono
Advertisement
S Jaishankar-Marco Rubio

‘হরমুজে অবরোধ লঙ্ঘন বরদাস্ত নয়’, ওমানে ‘ভারতীয়’ জাহাজে হামলায় জয়শংকরকে পালটা তোপ রুবিওর

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার ঘটনায় এবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পালটা তোপ দাগল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি জানিয়ে দিলেন, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ জারি করেছে, তা লঙ্ঘন কোনওনভাবেই  বরদাস্ত করা হবে না।
Published By: Subhodeep MullickPosted: 08:58 AM Jun 14, 2026Updated: 09:28 AM Jun 14, 2026

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার ঘটনায় এবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পালটা তোপ দাগলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি জানিয়ে দিলেন, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ জারি করেছে, তার লঙ্ঘন কোনওনভাবেই বরদাস্ত করা হবে না। সমস্ত জাহাজকে ওয়াশিংটনের নির্দেশ মানতে হবে।

Advertisement

ওমান উপকূলে বাণিজ্যতরীতে হামলা এবং ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। দিকে দিকে চলছে প্রতিবাদ। আমেরিকার সঙ্গে নতুন করে 'সংঘাতে' জড়িয়েছে নয়াদিল্লি। এই টানাপোড়েনের মধ্যেই রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন জয়শংকরের। ঘটনার কড়া নিন্দা করেন তিনি। এই ধরনের হামলার ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানান বিদেশমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বিদেশমন্ত্রকের তরফে পালটা একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, 'মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও শনিবার ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দুই রাষ্ট্রনেতা হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন। রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, ওই জলপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই মার্কিন বাহিনী অবরোধ জারি করেছে। সেখান দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজকে আমেরিকার নির্দেশাবলী মানতে হবে। তিনি স্পষ্ট করেছেন, ওই প্রণালীতে অবরোধ লঙ্ঘন কোনওভাবেই বরদাস্ত করা হবে না।'

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বলি হচ্ছে ভারতীয়রাও। বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী 'এমটি সেট্টেবেল্লো' নামে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। বাকি তিন ভারতীয়র মৃত্যু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement