shono
Advertisement
Tulu Mondal

টুলুর ২ শ্যালকও 'ধনকুবের', সম্পত্তির উৎসের খোঁজে শ্বশুরবাড়িতে পুলিশ

টুলুর শ্যালকের বাড়ি থেকে অনেকগুলি ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগগুলিতে টাকা থাকতে পারে বলেই অনুমান।
Published By: Sayani SenPosted: 12:24 PM Aug 05, 2026Updated: 01:01 PM Aug 05, 2026

বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডল (Tulu Mondal) কোথায়, তা এখনও জানা নেই কারও। সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন বলেই অনুমান তদন্তকারীদের। তাঁর খোঁজে এবার বীরভূমের পাড়ুইয়ে টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি পুলিশের। টুলুর দুই শ্যালকও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বিপুল সম্পত্তির উৎসও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। টুলুর শ্যালকের বাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগগুলিতে টাকা থাকতে পারে বলেই অনুমান তদন্তকারীদের।

Advertisement

টুলুর দুই শ্যালক শামসুল আলম ওরফে মিঠু এবং নুর আলম ওরফে মিন্টু। স্থানীয়দের একাংশের বক্তব্য, তাঁরা পাড়ুইয়ের আদি বাসিন্দা নন। তাঁদের বাড়ি পাশের তালিপুর গ্রামে। ২০১১-১২ সালের দিকে তাঁরা পাড়ুইয়ে বসবাস শুরু করেন। টুলু মণ্ডল যখন পাথর ব্যবসায় সক্রিয়ভাবে যুক্ত হন, সেই সময় থেকেই তাঁর দুই শ্যালকও পাড়ুইয়ে পাথরের ব্যবসা শুরু করেন। এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, ব্যবসায় নামার আগে একজন ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন এবং অন্যজন গাড়িচালকের কাজ করতেন।

বর্তমানে তাঁদের বিপুল সম্পত্তি ও ব্যবসার বিস্তার নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, দুই ভাইয়ের পৃথক পাথরের ডিপো রয়েছে। তাঁদের মালিকানায় আনুমানিক ৪০টি ডাম্পার রয়েছে। এর মধ্যে বহু গাড়িতে 'MSP' লেখা দেখা যায় বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, এই 'MSP' হল 'Mandal Stone Production'। এই দুই ভাইয়ের সম্পত্তির উৎস নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই সম্পত্তির উৎস খতিয়ে দেখতেই তাঁদের বাড়িতে তল্লাশি পুলিশের। জানা গিয়েছে, টুলুর শ্যালকের বাড়ি থেকে অনেকগুলি ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগগুলিতে টাকা থাকতে পারে বলেই অনুমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement