shono
Advertisement
WBCS Exam

দু'বছরের জট কাটল ১ সপ্তাহেই! WBCS পরীক্ষার দিন ঘোষণা করল নতুন সরকার

কবে পরীক্ষা, কোন ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Published By: Arpita MondalPosted: 08:36 PM May 14, 2026Updated: 09:04 PM May 14, 2026

ক্ষমতায় এলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর করার কথা ঘোষণা করেছিল বিজেপি। বাংলায় পালাবদল হতেই সেই কথা রাখল নতুন সরকার। দু'বছরের জটিলতা কাটিয়ে অবশেষে ডব্লিউবিসিএস পরীক্ষার দিন ঘোষণা করা হল। ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যায় হয়নি পরীক্ষা। প্রশাসনিক দায়িত্ব পেতেই সেই জটিলতা কাটল মাত্র এক সপ্তাহেই! কবে পরীক্ষা, কোন পোর্টালে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।

Advertisement

পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ১৪ জুন রাজ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা। কলকাতা সহ ২৩ জেলার ২৫ সেন্টারে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষায় সময়সীমা বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত। ৪ জুন থেকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে সেই লিংকও দিয়ে দেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটের লিংক হল - https://psc.wb.gov.in। এই ওয়েবসাইটেই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যাবতীয় আপডেট মিলবে বলেই জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।

পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি।

কমিশন জানিয়েছে, সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের প্রবেশ করতে হবে পরীক্ষাকেন্দ্রে। WBCS পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ A, B, C ও D নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুটি ধাপে ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে লিখিত পরীক্ষা ও  সেই পরীক্ষা পাশ করলে তবেই পার্সোনালিটি টেস্টে বসার সুযোগ পাওয়া যায়। লিখিত পরীক্ষারও দু’টি ভাগ রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তবেই মেন পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement