shono
Advertisement
Indian Railway

লাইন পারাপারে দুর্ঘটনায় মৃত্যু হাতির, একমাসে ৫০ বুনোর প্রাণ বাঁচিয়ে নজির রেলের

একমাসে রেললাইনে উঠে আসা ৫০ বুনোর প্রাণ বাঁচিয়ে নজির তৈরি করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। শিলিগুড়ি-আলিপুরদুয়ার জংশন এই ১২৬ কিলোমিটার রেল ট্র্যাকে এই সব বুনোদের প্রাণ বাঁচানো হয়েছে। তবে প্রাণে বেঁচে যাওয়া বুনোদের মধ্যে হাতির সংখ্যাই বেশি বলে দাবি করেছে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন।
Published By: Suhrid DasPosted: 09:18 AM Jul 15, 2026Updated: 09:26 AM Jul 15, 2026

একমাসে রেললাইনে উঠে আসা ৫০ বুনোর প্রাণ বাঁচিয়ে নজির তৈরি করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। শিলিগুড়ি-আলিপুরদুয়ার জংশন এই ১২৬ কিলোমিটার রেল ট্র্যাকে এই সব বুনোদের প্রাণ বাঁচানো হয়েছে। তবে প্রাণে বেঁচে যাওয়া বুনোদের মধ্যে হাতির সংখ্যাই বেশি বলে দাবি করেছে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব বলেন, “বুনো জন্তুর প্রাণ রক্ষা করার জন্য আমরা সদা তৎপর। লাগাতার এই বিষয়ে প্রশিক্ষণ, সচেতনতা ও আইডিএস (ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম) ব্যবস্থার সুফল আমরা পাচ্ছি। বুনো জন্তুদের প্রাণ রক্ষা করার জন্য রেল চালক সহ অন্যান্য রেলকর্মীদের আমরা পুরস্কৃতও করি।’’

Advertisement

মঙ্গলবার জলপাইগুড়ির বানারহাট ও ক্যারন এলাকার মাঝে রেললাইনের ৮৪/৮ কিলোমিটার পিলারের কাছে একটি হাতির প্রাণরক্ষার ভিডিও প্রকাশ করে রেল। জানা গিয়েছে, এদিন ভোর রাত ৩টে ৪০ মিনিট নাগাদ একটি রেল ইঞ্জিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে আসছিল। সেই সময় বানারহাট ও ক্যারনের মাঝে ওই এলাকায় লাইনের ধারে একটি হাতিকে দেখতে পান ওই ইঞ্জিনের চালক রাজীব রায় ও সহ চালক ডিজে সরকার। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে তিনি ইঞ্জিন দাঁড় করিয়ে দেন। প্রায় ১৫ মিনিট ট্রেন ইঞ্জিনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে। ইঞ্জিনের সঙ্গে কোনও বগি না থাকায় ইঞ্জিনকে সহজেই দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয় বলে জানিয়েছে রেল। তবে এর আগেও দ্রুত বেগে ছুটে চলা একাধিক ট্রেন দাঁড় করিয়েও বুনো জন্তুদের প্রাণ রক্ষা করা হয়েছে।

এদিন পরে হাতিটি ট্রেন লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে গেলে ফের ইঞ্জিন তার গন্তব্যে যাত্রা শুরু করে। হাতি বাঁচানোর এই ভিডিও মঙ্গলবার দুপুরে প্রকাশ করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। এই ভিডিও প্রকাশ করে এক মাসে ৫০ বুনো জন্তু বাঁচানোর রেকর্ড করার কথাও ঘোষণা করে রেল। এই রেকর্ড অনুযায়ী প্রতিদিনই গড়ে শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেল ট্র্যাকে কোনও না কোনও বুনো জন্তু রেলের তৎপরতায় প্রাণরক্ষা পায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে রেলের এই ভূমিকার প্রশংসা করছে বিভিন্ন মহল। রেলের এই ভূমিকাতে খুশি বনদপ্তরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement