shono
Advertisement
Samik Bhattacharya

নেদারল্যান্ডসের 'বিজেপি পরিবারের' সঙ্গে সাক্ষাৎ শমীকের, প্রবাসীদের সঙ্গে ভারত নিয়ে কী আলোচনা হল?

রাজ্যে পালাবদলের পর নেদারল্যান্ডসে গিয়ে সেই ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কর্মী-সমর্থক ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে মত বিনিময় করলেন শমীক।
Published By: Jaba SenPosted: 07:59 PM Aug 31, 2026Updated: 07:59 PM Aug 31, 2026

বিধানসভা নির্বাচনের আগে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় পরিবর্তনের দাবি তুলে সেখানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিজেপির সমর্থকরা। রাজ্যে পালাবদলের পর নেদারল্যান্ডসে গিয়ে সেই ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কর্মী-সমর্থক ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে মত বিনিময় করলেন শমীক। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কর্মী-সমর্থকদের 'বিজেপির পরিবার' বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

সোমবার নেদারল্যান্ডসে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি লেখেন, "ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও ভারতীয়দের মধ্যে বিজেপির প্রতি যে গভীর আস্থা, ভালোবাসা ও আবেগ রয়েছে, তা এই সাক্ষাতে অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করলাম। দেশের মাটি থেকে দূরে থেকেও ভারতবর্ষ, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং দেশের উন্নয়ন ও গৌরবের প্রতি তাঁদের অটুট টান সত্যিই অনুপ্রেরণাদায়ক।"

তিনি জানান, ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির নেদারল্যান্ডস শাখার কর্মীদের সঙ্গে দেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত আলোচনা হয়েছে। তাঁদের মতামত ও ভাবনাগুলি মন দিয়ে শুনেছেন শমীক। তবে পারস্পরিক মতবিনিময়ের এই পর্ব প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ক আরও গভীর করবে বলেই মনে করেন তিনি। শমীকের কথায়, "নেদারল্যান্ডসের বিজেপি পরিবারের উষ্ণ আতিথেয়তা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। দেশের বাইরে থেকেও যাঁরা ভারতের স্বার্থ, ভারতীয় মূল্যবোধ এবং একটি শক্তিশালী, আত্মনির্ভর ও গৌরবময় ভারত নির্মাণের সংকল্পকে এগিয়ে নিয়ে চলেছেন—তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement