shono
Advertisement
Saokat Molla

শিশুপুত্রকে আটকে রেখে বধূকে ধর্ষণ! শওকতের বিরুদ্ধে থানায় মহিলা

গত ১৫ জুন, প্রাক্তন তৃণমূল বিধায়কের শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Published By: Sayani SenPosted: 03:14 PM Jun 19, 2026Updated: 03:47 PM Jun 19, 2026

ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ জালে শওকত মোল্লা (Saokat Molla)। এবার তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। গত ১৫ জুন, প্রাক্তন তৃণমূল বিধায়কের শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মহিলার দাবি, ঘটনাটি গত ২০১৯ সালে মার্চ মাসের। সেই সময় নাকি তাঁর বছর পাঁচেকের সন্তানকে বেশ কয়েকজন সমাজবিরোধী তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পেতে অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন মহিলা। ওই অভিযুক্ত শওকত মোল্লার গাড়িচালকের দাদা। সে ডেরায় ডেকে নিয়ে যায়। সেখানে মহিলাকে মারধর ও ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। বলা হয়, যখনই ডাকা হবে, তখন না আসলে সন্তানকে আর পাবেন না। অভিযোগ, ধর্ষণের ছবি ও ভিডিও অভিযুক্ত তুলে রেখে ব্ল্যাকমেল করে। ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ। বধূর আরও দাবি, ওই অভিযুক্তই নাকি শওকতের ডেরায় পাঠায় তাঁকে। শওকতও নাকি ধর্ষণ করে মহিলাকে। এতদিন ধরে ভয় এবং লজ্জায় তিনি কিছু জানাতে পারেননি বলেই দাবি বধূর।

বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। বেশ কয়েকদিন পর দক্ষিণ ২৪ পরগনা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের দাবি, আত্মসমর্পণ করেন তিনি। শওকতকে ঘটনার মূল সন্দেহভাজন বলে দাবি করে এনআইএ। বর্তমানে জেলে রয়েছেন শওকত মোল্লা। তারপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সাহস পান মহিলা। সুবিচারের দাবিতে সরব তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement