shono
Advertisement

Breaking News

রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

অন্য একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে হলফনামা পেশের নির্দেশ। The post রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:34 PM Oct 30, 2017Updated: 08:04 AM Oct 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবায় আধার সংযোগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তা নিয়ে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে। সোমবার রাজ্যকে কার্যত ভর্ৎসনা করে আদালতের প্রশ্ন, রাজ্য কেন সরাসরি এ বিষয়ে আদালতে এসেছে? কোনও ব্যক্তি হিসেবে জনস্বার্থ মামলা করলে ঠিক আছে। কিন্তু রাজ্য সরকার কেন?

Advertisement

[ কলকাতাকে টেক্কা জেলার, বিশ্বের দীর্ঘতম আলপনায় সেজে উঠল ফুলিয়া ]

আধার যোগ বাধ্যতামূলক করার কেন্দ্রীয় নীতির বিরোধিতা বরাবরই করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত স্তরে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, সংযোগ কেটে দিলে দিক, কিন্তু তিনি মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করবেন না। এরপরই এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বাধে সরাসরি সংঘাত। কিন্তু সোমবার শুনানি চলাকালীন প্রশ্নের মুখে পড়ে রাজ্য। সর্বোচ্চ আদালত জানতে চায়, রাজ্য কী করে সরাসরি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে? এরকম করলে তো একদিন কেন্দ্রও রাজ্যের কোনও আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চলে আসতে পারে। সুতরাং এই পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেই মনে করে আদালত। জানানো হয়, কেউ ব্যক্তি হিসেবে জনস্বার্থ মামলা দায়ের করতেই পারেন। রাজ্য সরকারের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্যের শ্রম দপ্তরের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। শুনে সর্বোচ্চ আদালাত জানায়, তা ঠিক আছে। পুরো বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখার মতো। কিন্তু রাজ্য নয়, এক্ষেত্রে এগিয়ে আসতে হবে ব্যক্তিকে। পরে সেভাবেই মামলা দায়ের করা হয়।

চাকরি করতে চাপ, অপমানে আত্মঘাতী নববধূ ]

এদিকে অন্য একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মোবাইলের সঙ্গে আধার সংযোগের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জনৈক ব্যক্তি। চার সপ্তাহের মধ্যে তার জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে।

The post রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement