shono
Advertisement
Howrah Shootout

মধ্যরাতে গুলির শব্দে কাঁপল হাওড়ার গোলাবাড়ি! 'শুটআউট' ঘিরে চাঞ্চল্য, পুলিশের জালে ২

ফের হাওড়ার গোলাবাড়ি, মধ্যরাতে পরপর চলল গুলি! কাঁপল এলাকা। বরাতজোরে বাঁচলেন যুবক। ঘটনায় পুলিশের জালে ২ দুষ্কৃতী। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। মাস খানেক আগেই গোলাবাড়ি এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এলাকার এক প্রোমোটারকে খুন করা হয়েছিল!
Published By: Suhrid DasPosted: 09:58 AM Apr 01, 2026Updated: 01:36 PM Apr 01, 2026

ফের হাওড়ার গোলাবাড়ি, মধ্যরাতে পরপর চলল গুলি (Howrah Shootout)! কাঁপল এলাকা। বরাতজোরে বাঁচলেন যুবক। ঘটনায় পুলিশের জালে ২ দুষ্কৃতী। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। মাস খানেক আগেই গোলাবাড়ি এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এলাকার এক প্রোমোটারকে খুন করা হয়েছিল! পুলিশ দ্রুত অ্যাকশন নিয়ে ধরপাকড় চালায়। সোমবার রাতের গুলি চলার ঘটনায় ফের গোলাবাড়ি এলাকার দুষ্কৃতীরাজ নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার বিবিরবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতে মদ খেয়ে আকাশ যাদব ও ভিকির সঙ্গে রাহুল নামে এক যুবকের বচসা হয়েছিল। সেই বচসার সময়েই চালানো হয় গুলি। একাধিক গুলি চলে বলে অভিযোগ। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। বরাতজোরে রক্ষা পান রাহুল। রাতে এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় কোনও সাধারণ মানুষের গুলি লাগেনি। গুলি চলার আওয়াজ শুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গোলাবাড়ি রাতেই।

রাতেই শুরু হয় পুলিশি অভিযান। ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে পুলিশ পাকড়াও করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে বা কারা গুলি চালাল? কেন গুলি চালানো হল? সেই নিয়েও ধোঁয়াশা আছে। ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কি? নাকি মদ্যপানের পর নিতান্ত বচসার থেকে গুলি? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই গোলাবাড়ি এলাকাতেই এক প্রোমোটারকে প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল! ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। ২৯ এপ্রিল সেখানে ভোট। তার আগেই এই দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement