shono
Advertisement
mid day meal

মিড ডে মিলের ডিম নিজে না খেয়ে 'পকোটে', ভাইয়ের প্রতি ছোট্ট দিদির ভালোবাসায় মুগ্ধ নেটপাড়া

নেটদুনিয়ায় ভাইরাল খুদের কাণ্ড।
Published By: Sayani SenPosted: 11:53 PM Jul 29, 2026Updated: 12:07 AM Jul 30, 2026

বাড়িতে রয়েছে ছোট ভাই। তাকে ভাগ না দিয়ে কিছুই মুখে তুলতে ইচ্ছা হয় না প্রথম শ্রেণিতে পড়া দিদির। তাই তো মিড ডে মিলে পাওয়া ডিমও পকেটে ভরে বাড়ি নিয়ে যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট দিদির কাহিনি।

Advertisement

বছর ছয়েকের খুশি কর। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের জয়েন খান ফ্রি প্রাইমারি স্কুলের ছাত্রী। খুশির বাবা শম্ভু কর। পেশায় টোটোচালক। মা পল্লবী কর, গৃহবধূ। আর বাড়িতে রয়েছে ছোট্ট ভাই। ওই স্কুলে রয়েছে ১৮৫ জন পড়ুয়া। প্রতি বুধবার তাদের স্কুলে মিড ডে মিলে ডিম দেওয়া হয়। সম্প্রতি স্কুলের মিড ডে মিল সরেজমিনে খতিয়ে দেখেন স্কুল শিক্ষক সাদ্দাম হোসেন।

তিনি দেখেন, এক পড়ুয়া পকেটে ডিমসেদ্ধ ঢুকিয়ে রাখছে। প্রশ্ন করেন কোথায় গেল ডিম। ছোট্ট শিশুর সপাট জবাব, ডিম তার 'পকোটে'। কেন? ফোকলা দাঁতে একগাল হেসে বলে, "আমি তো ডিম খাই, ভাইয়ের জন্য একদিন নিয়ে যাচ্ছি।" উত্তর শুনে চমকে যান শিক্ষক। তিনি বলেন, "আচ্ছা বেশ। তবে তুইও খাস।" খুদের এই কাজে তাজ্জব প্রধান শিক্ষক তপন পর্বতও। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে ডিম বাড়ি নিয়ে যায় সে। মা পল্লবী ডিম দু'ভাগ করে দেন। খুদে ভাইয়ের সঙ্গে ভাগ করে খায় খুশি। তাতেই যেন চরম আনন্দ। এই কথা শুনে অবাক স্কুলের প্রধান শিক্ষক তপন পর্বত। এই ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া। ছোট্ট মেয়ের ভাইয়ের প্রতি এমন ভালোবাসা দেখে আপ্লুত সকলের। ছোট্ট খুশিকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন প্রায় সকলে। আবেগতাড়িত হয়ে ভিডিও দেখে চোখের জল সামলে রাখতে পারছেন না অনেকেই।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement