shono
Advertisement
Sukanta Majumdar

ব্রজ আঁটুনিতে শুরু নিট পরীক্ষা, তবে থাকছেই ফস্কা গেরোর শঙ্কা! কী বলছেন সুকান্ত?

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
Published By: Subhankar PatraPosted: 12:41 PM Jun 21, 2026Updated: 12:42 PM Jun 21, 2026

প্রশ্নপত্র ফাঁসের জন্য বাতিল হয় নিট-ইউজি। আজ রবিবার দুপুর ২টো থেকে ফের পরীক্ষা শুরু। ১১টা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এ দিকে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের উপর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলছে ককরোচ জনতা পার্টি। এই আবহে শান্তিনিকেতনে দাঁড়িয়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, "প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।"

Advertisement

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। নিট প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তিনি জানান, "তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।" এ দিকে পড়ুয়াদের প্রতি দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ককরোচ জনতা পার্টি। নিটে প্রশ্নফাঁসের পর থেকেই ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে সরব ককরোচ পার্টি। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অভিজিৎ। তাঁর বক্তব্য, “গোটা দেশ শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা চাইছে। আর সেই দায়বদ্ধতা তৈরির কাজটা শুরু হতে পারে একমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার করা হলেই।" সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে ককরোচ জনতা পার্টি প্রসঙ্গে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, "কোথায় ককরোচ? আমি তো দেখতে পাচ্ছি না।"

প্রসঙ্গত, দীর্ঘ বিতর্কের পর ফের নিট ইউজি ২০২৬ হচ্ছে রবিবার। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় হল ৩ ঘণ্টা ১৫ মিনিট। ১৯৫ মিনিট। পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হবে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। সামরিক বিমান ব্যবহারের উদ্দেশ্য হল কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহনে যাতে দেরি না হয় তা নিশ্চিত করা এবং পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা।

অন্যদিকে, বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানে পড়ুয়া,অধ্যাপক, কর্মী মিলিয়ে প্রায় ১,৫০০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। ছিলেন জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা-সহ অনেকে। উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, "রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রথম কর্মসূচি সফল হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement