shono
Advertisement

রাম নবমীতে এত অস্ত্র এল কোথা থেকে, প্রশাসনের কাছে প্রশ্ন সূর্যকান্তর

সূর্যকান্তর প্রস্তাব, রাজ্যে শান্তি ফেরাতে প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকুক প্রশাসন। The post রাম নবমীতে এত অস্ত্র এল কোথা থেকে, প্রশাসনের কাছে প্রশ্ন সূর্যকান্তর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Mar 26, 2018Updated: 08:39 PM Mar 26, 2018

ক্ষীরোদ ভট্টাচার্য: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও অস্ত্র নিয়ে মিছিল। রাম নবমীতে বিজেপির অস্ত্রমিছিল রোখা সম্ভব হয়নি। কান্দি থেকে রানিগঞ্জ, বিভিন্ন এলাকায় মিছিলকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, প্রশাসনের নাকের ডগাতেই এত অস্ত্র আমদানি হল কোথা থেকে?

Advertisement

[  রাম নবমীতে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ, বোমাবাজিতে হাত উড়ল ডিসি-র ]

অস্ত্র মিছিল নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় মিছিল বেরিয়েছে। তা নিয়েই এবার মমতা সরকারকে কাঠগড়ায় তুললেন সূর্যকান্ত। তাঁর প্রশ্ন, “প্রশাসনের চোখের সামনেই এত অস্ত্র জড়ো হল কোথা থেকে? একদিনে তা সম্ভব হয়নি। দু-তিন দিন ধরে এ কাজ করা হয়েছে। তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারল না? আমাদের কাছে খবর আছে, আর প্রশাসনের কাছে নেই!” রানিগঞ্জের পরিস্থিতি নিয়েই প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, “পুলিশ সমলাতে না পারলে আধাসেনা ডাকুক। নইলে ১৪৪ ধারা জারি করুক। কিন্তু মানুষকে কেন এই ভোগান্তি পোহাতে হবে? বাম আমলে এরকম ঘটনা ঘটলে আমরা আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনীর সাহায্য নিতাম।” ইতিমধ্যেই অবশ্য অস্ত্র মিছিল করা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সে উদাহরণ সামনে আনতে সূর্যকান্ত বলেন, “শুধু এফআইআর করে কী লাভ, কটা অ্যারেস্ট হয়েছে এখনও পর্যন্ত? নাবালকদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে তাদের গ্রেপ্তার করা হল না কেন?” সূর্যকান্তর প্রস্তাব, রাজ্যে শান্তি ফেরাতে প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকুক প্রশাসন।

[  রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র কান্দি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ]

এর আগে মুখ্যমন্ত্রী অস্ত্র মিছিল নিয়ে কড়া বার্তা দিলেও বলেছিলেন, যেখানে এই রীতি আছে সেখানে পালনের অনুমতি দেওয়া হবে। এদিন তা নিয়ে একহাত নেন সূর্যকান্ত। বলেন, “বাংলার সংস্কৃতিতে কোথায় এই রীতি আছে? ইতিহাসটাও কি এবার উনি নিজের ইচ্ছেমতো লিখবেন? দু’বছর আগেও রাজ্যে এমন ঘটনা কেউ দেখেনি।” এদিকে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা করতে আজ দিল্লি গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে সূর্যকান্ত বলেন, “রাজ্যে কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। উনি আবার দিল্লিতে বিরোধী জোট করবেন।” রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তি, তাতে বিজেপি-তৃণমূলকে একাসনে বসিয়েই বিঁধলেন সূর্যকান্ত।

The post রাম নবমীতে এত অস্ত্র এল কোথা থেকে, প্রশাসনের কাছে প্রশ্ন সূর্যকান্তর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার