shono
Advertisement

তন্ত্রসাধনার নামে ১০ মাসের শিশুকে মাটিতে পুঁতল তান্ত্রিক

একেই কি বলে সভ্যতা? The post তন্ত্রসাধনার নামে ১০ মাসের শিশুকে মাটিতে পুঁতল তান্ত্রিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Aug 25, 2017Updated: 04:16 PM Oct 03, 2019

নিজস্ব সংবাদদাতা: আবারও তন্ত্রসাধনার ‘বলি’ শিশু! এবার ঘটনাস্থল হুগলির খানাকুল।

Advertisement

[২৪ ঘন্টার মধ্যে ফের বিস্ফোরণে কাঁপল পাহাড়]

এক যুবকের তন্ত্রসাধনার বলি হতে হয়েছে দশ মাসের এক শিশুকে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হুগলি জেলার খানাকুলে। পূর্ব মেদিনীপুর থেকে জ্বর নিয়ে ‘চিকিৎসার’ জন্য এসে শেষ পর্যন্ত ‘বলি’ হতে হয়েছে শিশুটিকে। চিকিৎসায় সুস্থ করতে না পারায় মারা যায় শিশুটি। আর এরপরই শিশুটিকে মাটিতে পুঁতে দেয় ওই তান্ত্রিক। শিশুটির বাবা-মায়ের এমনই অভিযোগ। শুক্রবার সকালেই খানাকুল থানার পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে। তান্ত্রিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। জেরা করা হচ্ছে শিশুটির বাবা—মাকেও।

খুন করা হয়েছে নাকি তন্ত্রসাধনার জন্য বলি দেওয়া হয়েছে, তা দেখছে পুলিশ। তাঁতিশাল এলাকার উদনা গ্রামে বিকাশ রায় নামে এক ব্যক্তি বছর দুয়েক আগে তন্ত্রসাধনা শুরু করে। তুকতাক ও ঝাড়ফুঁক করে জ্বর বা কোনও অসুখ সারানো যায়, এমনই আশ্বাস দিত। মাস খানেক আগে পূর্ব মেদিনীপুরের মাংরুল থেকে দশ মাসের রণিত গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসেন তার বাবা-মা। জ্বরে ভুগছিল রণিত। বাবা রাজু গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তিনদিন আগে বিকাশ আশ্বাস দেয়, তন্ত্রসাধনা করে শিশুর অসুখ সারিয়ে দেবে সে। এর জন্য রণিতকে রাতে রেখে যেতে হবে। ‘অন্ধবিশ্বাস’-এ বাবা-মাও রেখে যান শিশুটিকে। গতকালই রণিত মারা যায়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন।

[দুর্গাপুজোর বিসর্জনের দিনক্ষণ মুখ্যমন্ত্রী ঠিক করার কে, টুইটারে সরব বাবুল]

The post তন্ত্রসাধনার নামে ১০ মাসের শিশুকে মাটিতে পুঁতল তান্ত্রিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার