shono
Advertisement

Breaking News

Uttarpara railway station

একসঙ্গে তিন লাইনে ধেয়ে এল ট্রেন! নজরে না আসায় উত্তরপাড়ায় বেঘোরে মৃত্যু শিক্ষিকার

এক শিক্ষিকা শাশ্বতী শেঠ বলেন, ''পিকনিক করে ফিরছিলাম। সরবজিৎ এর উত্তরপাড়ায় পড়ানো থাকে। তাই স্টেশনে নেমে রেললাইন পার হতে যাচ্ছিল। তখনই ট্রেন ধাক্কা মেরে দেয়।''
Published By: Kousik SinhaPosted: 09:55 AM Feb 05, 2026Updated: 09:55 AM Feb 05, 2026

তিনটি লাইনেই ধেয়ে আসছিল ট্রেন! আর তা নজরে আসেনি। পিকনিক থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বেঘোরে মৃত্যু শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর(৩২)। উত্তরপাড়ায় রেল লাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Advertisement

জানা গিয়েছে, সরবজিৎ কৌর শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা। সেই এলাকারই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করতেন। বুধবার ওই স্কুলেরই অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন বছর ৩২ এর সরবজিৎ কৌর। কিন্তু সারাদিনের আনন্দ যে এক লহমায় বদলে যাবে তা কল্পনাও করতে পারেননি কেউ! 

এক শিক্ষিকা শাশ্বতী শেঠ বলেন, ''পিকনিক করে ফিরছিলাম। সরবজিৎ এর উত্তরপাড়ায় পড়ানো থাকে। তাই স্টেশনে নেমে রেললাইন পার হতে যাচ্ছিল। তখনই ট্রেন ধাক্কা মেরে দেয়।'' ঘটনায় এক প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি লাইনেই একসঙ্গে তিনটি ট্রেন ছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেন ঘোষণা হয়েছিল। এরপরেও লাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ওই প্রত্যক্ষদর্শীর কথায়, ট্রেনের থাকায় একেবারেই ছিটকে পড়েন সরবজিৎ কৌর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  

খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে ঘটনার পর রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়। লাইনের উপর দিয়ে চলাচলে কড়া নজরদারি শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement