shono
Advertisement

মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষক, ফের বিতর্কে ময়নাগুড়ির স্কুল

এদিকে বরানগরে উদ্ধার পরীক্ষার্থীর দেহ। The post মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষক, ফের বিতর্কে ময়নাগুড়ির স্কুল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:06 PM Mar 27, 2018Updated: 03:09 PM Jul 20, 2019

সংবাদ প্রতিদিন ব্যুরো: কড়া নজরদারিতে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন পরীক্ষায় বসেছে। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের কাণ্ড থেকেও শিক্ষা নিতে পারেনি জলপাইগুড়ির ময়নাগুড়ির সুভাষনগর উচ্চ বিদ্যালয়। প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের ওই স্কুলকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের শুরুর দিনেই মোবাইল ফোন পকেটে নিয়ে স্কুলে ঢুকতে গিয়ে নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন সুভাষনগর হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক নিরঞ্জন অধিকারী। এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

Advertisement

এদিকে বরানগরের এক উচ্চমাধ্যমিক ছাত্রের দেহ উদ্ধার হয়েছে বেলুড়ে। মৃতের নাম অনির্বাণ নন্দী। বরানগরের জ্যোতিনগর হাইস্কুলের এই ছাত্র সোমবার রাতে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে অতদূরে বেলুড়ে সে গিয়েছিল, নাকি তার দেহ ওখানে নিয়ে যাওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 [চূড়ান্ত সতর্কতায় শুরু উচ্চমাধ্যমিক, স্পর্শকাতর কেন্দ্র ১৫০]

জলপাইগুড়ির স্কুলে ফের বিতর্ক নিয়ে ব্লক প্রশাসনের দাবি, ভেন্যু পর্যবেক্ষক হিসেবে ফোন ব্যবহার করতে পারেন সহকারি প্রধান শিক্ষক। জলপাইগুড়ি জেলা ২৩টি-সহ এবার রাজ্যে মোট ১৫০টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি কেন্দ্রে রয়েছে পুলিশ। রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ভিডিওগ্রাফির ব্যবস্থাও রয়েছে এইসব কেন্দ্রে। ছাত্রদের তুলনায় ৫৭ হাজার ৫৩৪ জন বেশি ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার। অশান্তি রুখতে এবার আরও বেশি করে সতর্ক সংসদ।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে শিক্ষকদের ক্ষেত্রেও নিয়ন্ত্রণবিধি জারি হয়েছে। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সংসদের তরফে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন আধিকারিকরা।

[হার না মানা লড়াই অ্যাসিডদগ্ধ যুবতীর, গ্রেপ্তার আক্রমণকারী প্রেমিক]

The post মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষক, ফের বিতর্কে ময়নাগুড়ির স্কুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার