shono
Advertisement

Breaking News

Baranagar-Barrackpore Metro corridor

ডবল ইঞ্জিনে মেট্রোর গতিও ডবল! বরানগর-বারাকপুর মেট্রো করিডরের জন্য ১৫০০ কোটিরও বেশি টেন্ডার

সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সাড়ে তিন বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Published By: Arpita MondalPosted: 08:39 PM Jul 30, 2026Updated: 09:47 PM Jul 30, 2026

ডবল ইঞ্জিন সরকারের আমলে মেট্রোর কাজের গতিও ডবল। পিঙ্ক লাইনে মেট্রোর সম্প্রসারণে এবার বড় পদক্ষেপ রেল বিকাশ নিগম লিমিটেডের। বরানগর-বারাকপুর মেট্রো করিডরে ১০ টি এলিভেটেড মেট্রো স্টেশন ও একটি এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণে ই-টেন্ডার ডেকেছে আরভিএনএল। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫৮৭.৩৯ কোটি।

Advertisement

প্রস্তাবিত ১০টি নতুন স্টেশন হল: কৃষ্ণ কলি —কামারহাটি, আচার্য প্রফুল্ল চন্দ্র —আগরপাড়া, গান্ধী আশ্রম —সোদপুর, শরৎ চন্দ্র —পানিহাটি, সুভাষ নগর —সুখচর, ঋষি বঙ্কিম —খড়দহ, ড. রাজেন্দ্র প্রসাদ —টাটা গেট, শাহ নওয়াজ খান —টিটাগড়, অনুকূল ঠাকুর —তালপুকুর, মঙ্গল পাণ্ডে —বারাকপুর। বরানগর মেট্রো স্টেশন থেকে মঙ্গল পাণ্ডে মেট্রো স্টেশন পর্যন্ত মোট ১২.৩ কিলোমিটার দীর্ঘ অংশে (চেইনেজ: প্রায় ৪.৬৮ কিলোমিটার থেকে ১৬.৯৮ কিলোমিটার) এলিভেটেড ভায়াডাক্ট ও ১০ টি এলিভেটেড মেট্রো স্টেশন নির্মাণ করা হবে।

২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২০১১ সালে প্রায় ১০ শতাংশ কাজ হওয়ার পর কার্যত থেমে যায় গোটা পরিকল্পনা। তারপর কেটে গিয়েছে প্রায় ১৬ বছর। এই সময়ে একাধিকবার প্রকল্পটি নিয়ে আলোচনা হলেও বাস্তবে কাজ এগোয়নি। এবার ডবল ইঞ্জিন সরকারের আমলে সেই জট কাটিয়ে শুরু হতে চলেছে মেট্রো করিডর সম্প্রসারণের কাজ। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সাড়ে তিন বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement