shono
Advertisement
Birbhum

জিম-সুইমিং পুল, অত্যাধুনিক ড্রেসিংরুম, বীরভূমে আস্ত স্টেডিয়ামই তৃণমূল নেতার!

বীরভূমের সদাইপুর থানার গুনসিমা গ্রামে রয়েছে ক্রিকেট স্টেডিয়ামটি। গুনসিমায় মহিম শেখের উদ্যোগে স্টেডিয়ামটি তৈরি। জিমনেসিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা থেকে অনুশীলনের বিভিন্ন পরিকাঠামো কী নেই সেখানে। সবটাই তৃণমূল নেতার।
Published By: Subhankar PatraPosted: 02:56 PM May 20, 2026Updated: 03:57 PM May 20, 2026

প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, 'কী রে কেষ্ট মাঠ কিনে মেলা করছিস? 'কেষ্ট' নিজেই সে কথা জানিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়। মুকুল 'সোনার কেল্লা' না দেখলেও হয়তো বীরভূমে 'সোনার স্টেডিয়াম' দেখতে পেয়েছিলেন! তবে অনুব্রত নন, বীরভূমেই আস্ত স্টেডিয়ামের মালিক এক তৃণমূল নেতা। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা মহিম শেখের নামে রয়েছে গোটা স্টেডিয়াম।

Advertisement

বীরভূমের (Birbhum) সদাইপুর থানার গুনসিমা গ্রামে রয়েছে ক্রিকেট স্টেডিয়ামটি। জিমনেসিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা থেকে অনুশীলনের বিভিন্ন পরিকাঠামো কী নেই সেখানে। সবটাই তৃণমূল নেতার। স্থানীয় ক্রীড়া মহলের দাবি, জেলায় ব্যক্তিগত উদ্যোগে এমন পরিকাঠামো বিরল। এই স্টেডিয়ামেই লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণে সিএবির সিনিয়র বেঙ্গল ক্রিকেট দল প্রি-সিজন প্রস্তুতি শিবিরও করেছে। একজন সাধারণ মোটরসাইকেল মেকানিক থেকে অল্প সময়ের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তি কীভাবে তৈরি করলেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির দাবি, বেআইনি কয়লা ব্যবসা থেকে তোলাবাজি, ঠিকাদারির কাজে এই বিপুল সম্পত্তি তৈরি করছে। তদন্ত দাবি করেছে রাজ্যের বর্তমান শাসকদল।

জেলার বিজেপি নেতাদের বক্তব্য, তৃণমূলের শাসনকালে মহিম শেখ বেআইনি কয়লা ব্যবসা ও বিভিন্ন ঠিকাদারি কাজের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। তদন্ত দাবি করেছে তারা।অন্যদিকে, তৃণমূল নেতা মহিম শেখের দাবি, তিনি ক্রীড়াপ্রেমী। তাই নিজের ব্যবসায় উপার্জিত অর্থ থেকেই স্বপ্নের এই স্টেডিয়াম তৈরি করেছেন। রাজনৈতিকভাবে তাঁকে বিপাকে ফেলতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement