shono
Advertisement
Birbhum

কঙ্কালীতলার ত্রাস! আদালত চত্বরে ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপি, বেদম মার

পালিয়ে বাঁচার শতচেষ্টা করেও শেষরক্ষা হয়নি। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে মামন শেখকে গ্রেপ্তার করা হয়।
Published By: Arpita MondalPosted: 04:25 PM Jul 13, 2026Updated: 04:25 PM Jul 13, 2026

একুশের ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল। তৃণমূল জমানায় তাঁর টিকি ছুঁতে পারেনি পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই এলাকা ছাড়া। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে হন্যে খুঁজছিল পুলিশ। পালিয়ে বাঁচার শতচেষ্টা করেও শেষরক্ষা হয়নি। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে মামন শেখকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

সোমবার তাঁকে আদালত পেশ করার জন্য নিয়ে যাওয়া হলে আছড়ে পড়ে জনবিস্ফোরণ। আদালত চত্বরে তাঁকে নিয়ে পৌঁছতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক ডিম-বৃষ্টি। পুলিশ গাড়ির দরজা খুলতেই ধৃত তৃণমূল নেতাকে রীতিমতো হাইজ্যাক করে বেদম মারধর করতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোনওক্রমে ধৃত নেতাকে ছাড়ানোর চেষ্টা করলেও উন্মত্ত জনতা পরপর কিল-ঘুষি-চড় মারতে থাকেন। ধৃতকে প্রহার থেকে বাঁচাতে গিয়ে পুলিশেরও উপর ডিম পড়ে।

আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম-বৃষ্টি। নিজস্ব ছবি।

ধৃত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা, জরিমানা করা, বাড়িঘর লুটপাট ভাঙচুর ও তার সঙ্গেই প্রচুর মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। সেই বিষয়ে তদন্ত করেছিল সিবিআই। কঙ্কালীতলা পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সঙ্গেও নাম জড়িয়েছে মামন শেখের। তাই এদিন আদালতে নিয়ে আসার সময় কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন আদালত চত্বরে জড়ো হয়েছিলেন। তাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন দেখা যায় আদালত চত্বরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement