shono
Advertisement
Chhattisgarh

‘লাভ ইউ’, ডজন ডজন কল চুরি করে ভালোবাসার বার্তা চোরের! হৈ হৈ কাণ্ড কংগ্রেস কার্যালয়ে

ছত্তিশগড়ের কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, অম্বিকাপুরের কংগ্রেস কার্যালয় রাজীব ভবন থেকে অন্তত ৭৩টি দামী স্টিলের কল চুরি গিয়েছে। এই নিয়ে রাজীব ভবনে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। কংগ্রেস কার্যালয়ে বারবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 02:59 PM May 17, 2026Updated: 03:18 PM May 17, 2026

কংগ্রেস কার্যালয় থেকে চুরি গেল ডজন ডজন কল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। চুরির পর ভালোবাসার বার্তা দিয়ে চোরের দল লিখে গেল, ‘লাভ ইউ’। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement

ছত্তিশগড়ের কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, অম্বিকাপুরের কংগ্রেস কার্যালয় রাজীব ভবন থেকে অন্তত ৭৩টি দামী স্টিলের কল চুরি গিয়েছে। এই নিয়ে রাজীব ভবনে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। কংগ্রেস কার্যালয়ে বারবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। চুরির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কংগ্রেসের জেলা সভাপতি বালকৃষ্ণ পাঠক। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, ওই অঞ্চলে সমাজবিরোধী এবং মাদকচক্রের কারবারি চলে। সেই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই কাণ্ড ঘটিয়েছে।

বালকৃষ্ণ বলেন, "রাজীব ভবনে এই নিয়ে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। ৭৩টি স্টিলের কল চুরি হয়েছে। এলাকার কোনও মাদকাসক্ত ব্যক্তি এই কাজ করেছেন। পুলিশ যেভাবে কাজ করছে, তাতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।" ঘটনাস্থলের একটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement