shono
Advertisement

হুমকি-বাড়িতে ভাঙচুর, আতঙ্কে থানায় রাত কাটালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে চলছে 'অত্যাচার'। The post হুমকি-বাড়িতে ভাঙচুর, আতঙ্কে থানায় রাত কাটালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM Jun 11, 2019Updated: 04:18 PM Jun 11, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দু্র্গাপুর: লাগাতার ফোনে হুমকি, দফায় দফায় বাড়িতে ভাঙচুর। আতঙ্কে শেষে কিনা স্বামীকে সঙ্গে নিয়ে থানায় রাত কাটালেন খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা! তিনি আবার তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রীও। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসায়। দলের আক্রান্ত নেত্রীর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। আগামী রবিবার কাঁকসায় প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে রাজনৈতিক হিংসা অব্যাহত, গলসিতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন ]

দুর্গাপুরের কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যাই শুধু নন, স্বপ্না বৈদ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও বটে। এবার লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনে জিতেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা স্বপ্না বৈদ্যের অভিযোগ, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির ইন্ধনে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। তাঁকে ও তাঁর স্বামীকে লাগাতার ফোনে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ামাত্রই অবশ্য পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব নেয় পুলিশ। ফল ঘোষণার পরের দিনে বাড়ির সামনে দু’জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয় জানা গিয়েছে। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েত সদস্যার। স্বপ্না বৈদ্যের দাবি, রবিবার দুপুরে ও রাতেও মোটা টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়া হয়। এমনকী, পঞ্চায়েত থেকে ইস্তফা দিয়ে এলাকা ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি কর্মীরা। আতঙ্কে রবিবার রাতেই স্বামীকে সঙ্গে নিয়ে কাঁকসা থানায় চলে যান তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যা। রাতে থানাতেই ছিলেন তাঁরা।

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা স্বপ্না বর্মনের সাফ কথা, তিনি যদি কোনও দুর্নীতি করে থাকেন, তাহলে থানায় অভিযোগ করা হোক। কিন্তু, তা না করে লাগাতার হুমকি দিচ্ছে বিজেপি। হামলার মুখে পড়ে দলের পঞ্চায়েত সদস্যা যা করেছেন, তা সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। আগামী রবিবার কাঁকসায় প্রতিবাদ মিছিল হবে বলেও জানিয়েছেন তিনি। আর বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের দাবি, শাসকদলের নেত্রী হওয়ায় পঞ্চায়েতে দুর্নীতি করেছেন স্বপ্না বর্মন ও তাঁর স্বামী। তাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এখন।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: বাবুলের বিজয় উৎসবে যোগ, বন্ধ করা হল গোটা এলাকার জল সরবরাহ]

The post হুমকি-বাড়িতে ভাঙচুর, আতঙ্কে থানায় রাত কাটালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement