shono
Advertisement

যানজট ছাড়াতে গিয়ে প্রহৃত হোমগার্ড, রামপুরহাটে উত্তেজনা

পায়ে চোট পেয়েছেন হোমগার্ড। The post যানজট ছাড়াতে গিয়ে প্রহৃত হোমগার্ড, রামপুরহাটে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Jul 18, 2018Updated: 08:44 PM Jul 18, 2018

নন্দন দত্ত, সিউড়ি: রামপুরহাটে যানজট ছাড়াতে গিয়ে প্রহৃত ট্রাফিকের হোমগার্ড। আক্রান্ত হোমগার্ডের নাম রজব আলি। অভিযোগ, তাঁকে বাঁশ দিয়ে মারা হয়েছে। মারধরের জেরে গুরুতর আহত হয়েছেন রজব আলি। তাঁকে রামপুরহাট হাসপাতালে ভরতি করা হয়েছে। পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ওই হোমগার্ড। ঘটনাটি ঘটেছে রামপুরহাট আদালত চত্বরের সামনের রাস্তায়।

Advertisement

[৫০০ কেজি গাঁজা সমেত ধরা পড়লেন বাংলার প্রাক্তন ফুটবলার]

জানা গিয়েছে, আক্রান্ত রজব আলির বাড়ি রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভাগাড়পাড়ায়। এদিন দুপুরে তিনি আদালতের সামনেই ডিউটি করছিলেন। প্রতিদিনের মতো সেখানে তখন তীব্র যানজটে বিপর্যস্ত পথচারীরা। আদালতের ভিতরের গাড়ি চলাচলও থমকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন রজব আলি। এই সময় সেখানে ঢুকে পড়ে যাত্রীবোঝাই টোটো। প্রয়োজনে সেই টোটো আটকাতে গিয়েই বিপাকে পড়ে যান ওই হোমগার্ড। আচমকাই টোটোচালকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়ে যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে টোটো থেকে নেমে যাত্রী তাঁর দিকে ছুটে যায় বলে অভিযোগ। কাছেই পড়ে থাকা বাঁশ দিয়ে বেধড়ক মারধরও করে।

[এই প্রথমবার খড়গপুর আইআইটি-র সমাবর্তনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী]

এদিকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ততক্ষণে চম্পট দিয়েছে অভিযুক্ত যাত্রী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

The post যানজট ছাড়াতে গিয়ে প্রহৃত হোমগার্ড, রামপুরহাটে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার