shono
Advertisement

হাইটেনশন তার চুরি করতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের

একটি মাঠে দু'জনের দেহ উদ্ধার হয়।
Posted: 04:37 PM Jul 14, 2022Updated: 04:37 PM Jul 14, 2022

শাহজাদ হোসেন, ফরাক্কা: হাইটেনশন বিদ্যুৎবাহী তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জের বারহারোয়া থানার শিরকুন্ডের হরিহারা গ্রামে। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল নাসরুল মোমিন এবং কালু শেখ।

Advertisement

ঝাড়খণ্ড পুলিশ সূএে জানা গিয়েছে, বারহারোয়ার শিরকুণ্ডের হরিহারা গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার সকালে মাঠে কাজে যাওয়ার পথে হাইটেনশন বিদ্যুৎবাহী তারের উপর দুই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহগুলি দেখতে মাঠে উপছে পড়া ভিড় গ্রামবাসীদের।

[আরও পড়ুন: রেললাইনের ধারে খেলতে যাওয়াই কাল! রেলিংয়ে মাথা আটকে মৃত্যু উল্টোডাঙার খুদের]

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বারহারোয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতরা ফরাক্কার তিলডাঙার কুখ্যাত দুষ্কৃতী নাসরুল মোমিন ও কালু শেখ। নিহত নাসরুল মোমিন ফরাক্কা ব্লকের তিলডাঙ্গার খাসপাড়ার বাসিন্দা। তিলডাঙ্গার পশ্চিম পাড়ার বাসিন্দা কালু শেখ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুই যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর বারহারোয়া থানার পুলিশ ফরাক্কা থানাকে জানায়। ময়নাতদন্তের পর মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তারপর তাদের পরিবারের হাতে দেহ তুলে দেয় ঝাড়খণ্ড পুলিশ।

মৃতরা দীর্ঘদিন ধরে ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে ও ঝাড়খণ্ডের হাইটেনশন বিদ্যুৎবাহী তার চুরি চক্রের সঙ্গে জড়িত। রাতের অন্ধকারে হাইটেনশন বিদ্যুৎবাহী তারের টাওয়ারের উপর উঠে তা কেটে চুরি করার চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: বিধানসভা নয়, BJP সাংসদদের মতো সংসদেই ভোট দেবেন শিশির ও দিব্যেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement