shono
Advertisement
Nadia

নদিয়ায় টিউশন থেকে ফেরার পথে দুই নাবালিকার ‘শ্লীলতাহানি’, ২ অভিযুক্তকে গণপিটুনি!

অভিযুক্তদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যান।
Published By: Subhodeep MullickPosted: 08:38 PM May 27, 2025Updated: 08:48 PM May 27, 2025

রমণী বিশ্বাস, তেহট্ট: টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল দু’জন যুবকের বিরুদ্ধে। তাদের চিৎকারে শুনে অভিযুক্তদের ধরে ফেলেন স্থানীয়রা। তারপরই শুরু হয় গণপিটুনি। তবে তাঁদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যান। অন্যজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ছাতিনা এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে টিউশনে পড়তে এসেছিল একাদশ শ্রেণির দুই ছাত্রী। সন্ধ্যায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তেহট্টের গরীবপুরের কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুই বাইক আরোহী যুবক তাদের পিছু নেন। অভিযোগ, সাইকেল থেকে নামিয়ে দুই নাবালিকার হাত ধরে টানাটানি শুরু করেন তাঁরা। এমনকী তাদের কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই তারা চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তখনই সেখান থেকে বাইকে করে চম্পট দেওয়ার চেষ্টা করেন দুই যুবক। যদিও কিছুদূর যাওয়ার পরই স্থানীয়রা তাঁদের ধরে ফেলেন। এরপরই শুরু হয় গণপিটুনি। তবে কোনও মতে সেখান থেকে পালিয়ে যান এক যুবক। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। তারা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রশান্ত বিশ্বাস। অপর যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল দু’জন যুবকের বিরুদ্ধে।
  • তাদের চিৎকারে শুনে অভিযুক্তদের ধরে ফেলেন স্থানীয়রা।
  • তারপরই শুরু হয় গণপিটুনি।
Advertisement