shono
Advertisement

ভিনধর্মে বিয়ে করে বিপাকে ভদ্রেশ্বরের যুবক, মেয়ের পরিবারের অভিযোগে হাজতবাস

আদালত যুবককে ট্রানজিট রিম্যান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। The post ভিনধর্মে বিয়ে করে বিপাকে ভদ্রেশ্বরের যুবক, মেয়ের পরিবারের অভিযোগে হাজতবাস appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 PM Sep 07, 2018Updated: 01:57 PM Sep 07, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভিনধর্মের তরুণীকে ভালবেসে প্রেমিকাকে সঙ্গে নিয়ে সুদূর উত্তরপ্রদেশ থেকে ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস গোয়ালাপাড়ায় নিজের বাড়িতে চলে এসেছিল প্রেমিক। ঘর বসানোর জন্য। কিন্তু প্রাপ্তবয়স্কদের প্রেমে বাদ সাধল মেয়ের পরিবার। মেয়ের বাবা সুনীল কুমার উত্তরপ্রদেশের বরেলির বারাদরি থানায় প্রেমিকের বিরুদ্ধে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই উত্তরপ্রদেশের পুলিশ বৃহস্পতিবার ভদ্রেশ্বরে পৌঁছায়। প্রেমিক-প্রেমিকা দুজনকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত যুবককে ৫ দিনের ট্রানজিট রিম্যান্ডের নির্দেশ দেয়।

Advertisement

[মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি-বোমা চাকদহে]

যুবকের দাদা তাহির জানান, তাঁর ভাই মহম্মদ জাহিদ ১৫ বছর বয়সে বরেলিতে স্বর্ণকারের কাজ করতে যান। সেখানেই হিন্দু পরিবারের ভারতিকা কুমারের সঙ্গে প্রণয় গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক মেয়ের পরিবার মেনে নিতে চায়নি বলে জাহিদ বাড়ি ফিরে আসতে চাইলে ভারতিকা বলেন, জাহিদ চলে গেলে তিনি মারা যাবেন। এরপরই তাঁর ভাই জাহিদ ভারতিকাকে নিয়ে ভদ্রেশ্বর চলে আসেন। তাঁর দাবি, এখানে তাঁর ভাই ভারতিকার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন। তাহিরের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে ভারতিকাকে নিয়ে চলে আসার পর থেকেই তাঁর ভাইকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে ভদ্রেশ্বরের বাড়ি থেকে উত্তরপ্রদেশ পুলিশ ভারতিকা ও মহম্মদ জাহিদকে নিয়ে গিয়ে চন্দননগর মহকুমা আদালতে হাজির করার পর আদালত জাহিদের জামিনের আবেদন খারিজ করে ৫ দিনের ট্রানজিট রিম্যান্ডের নির্দেশ দেয়।

[মেয়েদের অপহরণ! বিজেপি বিধায়কের জিভ ছিঁড়ে আনলেই পুরস্কার ৫ লক্ষ]

ভারতিকা ও জাহিদ ভদ্রেশ্বরে আসার পর তাঁদের দুজনের ইচ্ছায় মুসলিম মতে বিয়ে সম্পন্ন হয়। শুধু তাই নয়, ভারতিকা চুঁচুড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এভিডেভিট করে লিখিত বিবৃতি দেন, যে তিনি হিন্দু পরিবারের মেয়ে হলেও বর্তমানে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং তাঁর নতুন নাম রুকসানা খাতুন। ভারতিকা তাঁর লিখিত বিবৃতিতে এও জানান, তিনি সাবালিকা হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। বর্তমানে তাঁর বয়স ১৮ অতিক্রম করেছে। এই মামলার আইনজীবী অনুপ বর্মন জানান, ভারতিকা ও জাহিদ দুজনে ভালবেসে উত্তরপ্রদেশ থেকে এখানে এসে গত ৪ সেপ্টেম্বর চুঁচুড়ায় ম্যারেজ অফিসারের কাছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের জন্য আবেদন করেছিলেন। দুজনেই প্রাপ্তবয়স্ক। ভারতিকার জন্ম ২০০০-এর ১২ মার্চ। তার বয়সের শংসাপত্র হিসেবে স্কুল সার্টিফিকেট ও আধার কার্ডের জেরক্স প্রমাণপত্র হিসেবে দাখিল করা হয়েছে। পাশাপাশি ম্যারেজ অফিসারের কাছে যে স্পেশ্যাল ম্যারেজের আবেদন করেছিল তাঁর আবেদনের জেরক্স আদালতে পেশ করা হয়। অনুপবাবু জানান, জাহিদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আর পাশাপাশি ভারতিকাকে উদ্ধারের জন্য সেফ কাস্টডিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

The post ভিনধর্মে বিয়ে করে বিপাকে ভদ্রেশ্বরের যুবক, মেয়ের পরিবারের অভিযোগে হাজতবাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার