shono
Advertisement
Howrah

প্রোমোটার খুনের ৪৮ ঘণ্টার মধ্যে হাওড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য? স্টেশনের বাইরেই ২ পরিযায়ীর উপর হামলা, লুট!

বুধবার ভোরে হাওড়া শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে 'খুন' করা হয়েছিল প্রোমোটার। ওই ঘটনায় অভিযুক্ত ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। খুনের ঘটনার পর ক্ষোভ, উত্তেজনা ছড়িয়েছে শহরে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের দুষ্কৃতী হামলা। এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতেই সাধারণ মানুষ আক্রান্ত হলেন।
Published By: Suhrid DasPosted: 01:15 PM Feb 27, 2026Updated: 04:02 PM Feb 27, 2026

বুধবার ভোরে হাওড়া শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে 'খুন' করা হয়েছিল প্রোমোটার। ওই ঘটনায় অভিযুক্ত ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। খুনের ঘটনার পর ক্ষোভ, উত্তেজনা ছড়িয়েছে শহরে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ফের দুষ্কৃতী হামলা। এবার হাওড়া (Howrah) স্টেশন সংলগ্ন এলাকাতেই সাধারণ মানুষ আক্রান্ত হলেন। লুট হল অর্থকরি।

Advertisement

এবার ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হলেন পুরুলিয়ার বাসিন্দা ২ পরিযায়ী শ্রমিক! হাওড়া স্টেশন চত্বর এলাকাতেই এই হামলা চলেছে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুরুলিয়ার ঝালদা থানার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো নামে ২ পরিযায়ী শ্রমিক হাওড়া স্টেশন চত্বরে অপেক্ষা করছিলেন। পুরুলিয়া যাওয়ার জন্য বাস ধরার জন্য তাঁরা দু'জনে সেখানে অপেক্ষা করছিলেন বলে খবর।

অভিযোগ, সেসময় তাঁদের উপর হামলা হয়। কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। টাকা-সহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই দু'জনকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাওড়া (Howrah) জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে নিয়ে আক্রান্তদের বয়ানও নেওয়া হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement