shono
Advertisement

সাংবাদিকদের জন্য সরকারি পেনশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, কারা পাবেন?

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাংবাদিকদের দীর্ঘ লড়াইয়ে অবশেষে স্বীকৃতি। The post সাংবাদিকদের জন্য সরকারি পেনশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, কারা পাবেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:37 AM Mar 30, 2018Updated: 12:55 PM Jul 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের দাবি। বহুদিনের স্বপ্ন। অবশেষে ইচ্ছেপূরণ। সাংবাদিকদের দাবি মেনে নিয়ে পেনশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। বিধানসভায় এ ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যের সাংবাদিকদের পেনশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। এবার সেইমতো জারি হল বিজ্ঞপ্তি।

Advertisement

[  রাখা হল না মাকে দেওয়া কথা, কুমেরু অভিযানে মৃত্যু পুরুলিয়ার শুভজিতের ]

অন্যান্য রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু থাকলেও, বাংলায় এতদিন তা ছিল না। বাম জমানায় একবার তা দেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু আলোচনাই সার, সে প্রকল্প বাস্তবের আলো দেখেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাংবাদিকদের বহুদিনের আশা পূর্ণ হতে চলেছে। সাধারণত বেসরকারি সংস্থার কর্মীদের রাজ্য সরকার পেনশন দেয় না। তবে সাংবাদিকতা যেহেতু ভিন্ন গোত্রের পেশা, তাই এই সিদ্ধান্ত সরকারের। সাংবাদিকদের কর্মজীবন মূলত অনিশ্চয়তার। বেতন থেকে নানারকম সুবিধা-সবকিছুতেই নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের সংযোগ অত্যন্ত ভালো। সুতরাং এই বাস্তব অবস্থা তাঁর অজ্ঞাত নয়। এছাড়া সমস্ত সাংবাদিকের মুখ হয়ে প্রেস ক্লাবও এই লড়াই লড়ছিল। সাংবাদিকদের অবসর জীবনে কিছুটা নিশ্চিন্তি দিতে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা হয়েছিল। সেই দাবি মেনে নিয়েই চালু হল এই পেনশন প্রকল্প। বিধানসভায় এ খবর জানানো হয়েছিল। এবার বিজ্ঞপ্তি জারি করেই প্রকল্পের শুভারম্ভ হয়ে গেল।

[  সেঞ্চুরি পার করেও নট আউট বীরভূমের তাঁতিপাড়ার বিখ্যাত জিলিপি ]

ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি প্রশ্ন মাথাছাড়া দিয়েছিল। কারা এই পেনশন প্রকল্পের আওতাভুক্ত হবেন? কেননা রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বহু কর্মী কাজ করেন, যাঁদের কাছে সরকারি প্রেস কার্ড নেই। তবে বিজ্ঞপ্তি মোতাবেক, সরকারি প্রেস কার্ড নেই এমন সাংবাদিকরাও ৬০ বছর বয়সের পর নথিভুক্ত মিডিয়া প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর কাজ করার উপযুক্ত নথি পেশ করলে মাসিক ২৫০০ টাকা পেনশন পাবেন। এই প্রকল্পে যুক্ত হলেন ওয়েব পোর্টালের সাংবাদিকরাও। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। তিনি জানিয়েছেন, “শহর থেকে জেলা- রাজ্যের সব সাংবাদিক, চিত্র সাংবাদিকদের মুখ হয়ে কলকাতা প্রেস ক্লাব এই পেনশনের লড়াই করেছিল। সেই উদ্যোগ অবশেষে সফল হল। খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে।”

কর্মজীবনে অনিশ্চয়তা মেনে নিয়েই কাজ করে চলেন সাংবাদিকরা। অবসরের পর এই সহায়তাটুকু যে তাঁদের মুখে হাসি ফোটাবে তা বলাই বাহুল্য।

The post সাংবাদিকদের জন্য সরকারি পেনশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, কারা পাবেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার