shono
Advertisement

Breaking News

WB HS Result 2026 Topper

মাধ্যমিকে অল্পের জন্য র‍্যাঙ্ক হাতছাড়া, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে আক্ষেপ মেটালেন আদৃত

এই সাফল্যের কৃতিত্ব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান শিক্ষক এবং পরিবারকে দিচ্ছেন আদৃত।
Published By: Subhankar PatraPosted: 01:10 PM May 14, 2026Updated: 03:55 PM May 14, 2026

মাধ্যমিকে ১ নম্বরের জন্য জন্য র‍্যাঙ্ক করতে পারেননি। আক্ষেপ ছিল। সেই খারাপ লাগা উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে (WB HS Result 2026 Topper) মেটালেন আদৃত পাল। ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন তিনি। আদৃতের ইচ্ছা বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করা। এই সাফল্যের কৃতিত্ব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান শিক্ষক এবং পরিবারকে দিচ্ছেন আদৃত।

Advertisement

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার। মেধা তালিকায় স্থান পাওয়া ৬৪ জনের মধ্যে ১৮ পরীক্ষার্থীই এই বিদ্যালয়ের। তাঁদের মধ্যে আদৃত প্রথম হয়েছেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর যেন উৎসবের আবহ তাঁর পরিবারে! পাড়া-প্রতিবেশী ও আত্মীয়দের শুভেচ্ছায় ভাসছে পরিবার। অসংখ্য ফোন রিভিস করার মধ্যেই আদৃতের বাবা জীবনকৃষ্ণ পাল বলেন, "আমরা খুব খুশি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজরা ওকে বড় করে তুলেছে। আমরা ওর উপর কিছু চাপিয়ে দেব না। নিজের ইচ্ছা অনুসারে পড়াশোনা করুক।"

সারাদিন বই নিয়ে বসে থাকার বিরোধী আদৃত। দিনে ৬ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। এই ফলাফলের পুরো কৃতিত্ব পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের দিচ্ছেন আদৃত। তিনি বলেন, "ভালো ফলের আশা করেছিলাম। তা বলে প্রথম হবো ভাবতে পারিনি। মাধ্যমিকে অল্পের জন্য র‍্যাঙ্ক করতে পারিনি। সেই দুঃখ কমলো। আগামীতে বিজ্ঞান নিয়েই পড়াশোনা চালিয়ে যাব। আইজারে সুযোগ পাওয়ার চেষ্টা করব।" উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত খাদ্যরসিক। যে কোনও নতুন খাবারের সন্ধান পেলেই ঝাপিয়ে পড়েন। আদৃতের দাদু বলছেন, "পরিশ্রম করেছে। আরও বড় হোক।" এ দিকে আদৃতকে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শুভেচ্ছা জানান তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement