shono
Advertisement

কয়েন ফেললেই ন্যাপকিন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে বসছে ভেন্ডিং মেশিন

একই সঙ্গে বসানো হচ্ছে ব্যবহৃত ন্যাপকিন পুড়িয়ে ফেলার যন্ত্র। The post কয়েন ফেললেই ন্যাপকিন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে বসছে ভেন্ডিং মেশিন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Mar 26, 2018Updated: 03:32 PM Jul 20, 2019

দীপঙ্কর মণ্ডল: কয়েন ফেলে ন্যাপকিন নেওয়াই শুধু নয়, এবার ব্যবহৃত প্যাড পুড়িয়ে ধুলো করার জন্য আলাদা যন্ত্রও দিচ্ছে রাজ্য সরকার। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ৬৮টি কলেজে এই পরিষেবা চালু হবে। কয়েকদিনের মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই খাতে টাকা পাঠানো হবে। প্রাথমিকভাবে বেথুন, লেডি ব্রেবোর্ন, লোরেটো-সহ কলকাতার ৩০ টি কলেজ এই প্রকল্পে সুবিধা পাবে। জেলার বাছাই করা মহিলা কলেজগুলিকেও টাকা দেবে উচ্চশিক্ষা দপ্তর।

Advertisement

[  মঙ্গলবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, জারি কী কী নিয়ম? ]

ঋতুচক্রের দিনগুলিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবনা-চিন্তা চলছিল। সিদ্ধান্ত হয়েছে শুধু ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’ নয়, ‘ন্যাপকিন ক্র‌্যাশিং মেশিন’ও পাঠানো হবে। চলতি সপ্তাহেই ৬৫ হাজার ৬৯৬ টাকা করে বাছাই করা কলেজের অ্যাকাউন্টে ঢুকে যাবে। একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার প্রতিনিধিরা মহিলা কলেজগুলিতে গিয়ে দেখিয়ে আসবেন কীভাবে ওই দু’টি যন্ত্র ব্যবহার করা হবে। আপাতত ঠিক হয়েছে, দশ টাকার কয়েন ফেললে তিনটি করে ন্যাপকিন বেরবে। কলেজের সমস্ত ছাত্রী ও শিক্ষিকা এই মেশিন ব্যবহার করেতে পারবেন। ব্যবহারের পর একটি বিশেষ যন্ত্রে ন্যাপকিনগুলি ফেললে পুড়িয়ে তা ছাই করে দেবে। বাঁকুড়া সারদামণি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত এ প্রসঙ্গে বলেন, “আমাদের কলেজে ইতিমধ্যেই এই দু’টি যন্ত্র আছে। সরকারের নয়া উদ্যোগ অভূতপূর্ব। দুঃস্থ ছাত্রীরা এই প্রকল্পে উপকৃত হবে।”

[  রাম নবমীতে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ, বোমাবাজিতে হাত উড়ল ডিসি-র ]

ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় ও কলকাতার ৩০টি কলেজ ছাড়া বাঁকুড়ার দু’টি, আলিপুরদুয়ারের একটি, বীরভূমের একটি, কোচবিহারের ২টি, দক্ষিণ দিনাজপুরের একটি, দার্জিলিংয়ের তিনটি, পূর্ব মেদিনীপুরের দু’টি, হুগলির ৬টি, হাওড়ার একটি, জলপাইগুড়ির একটি, মালদহের একটি, মুর্শিদাবাদের দু’টি, উত্তর ২৪ পরগনার ৪টি, নদিয়ার একটি, পুরুলিয়ার একটি, দক্ষিণ ২৪ পরগনার একটি পশ্চিম মেদিনীপুরের ২ টি ও বর্ধমানের চারটি মহিলা কলেজকে এই প্রকল্পে বাছাই করা হয়েছে। এই খাতে বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ ৩৩ হাজার ২৪ টাকা। বস্তুত, এখনও অনেকের কাছেই ঋতুচক্রের সময় ন্যাপকিন কেনা বিলাসিতা। স্বাস্থ্যসম্মত উপায় না অনুসরণ করায় অনেকের ‘ইনফেকশন’ হয়। কেন্দ্র সরকারও সম্প্রতি কমদামে ন্যাপকিন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পরে অন্য কলেজগুলিকেও এই প্রকল্পে আনার বিষয়ে আলোচনা হবে।

[  রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র কান্দি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ]

The post কয়েন ফেললেই ন্যাপকিন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে বসছে ভেন্ডিং মেশিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার