হাঁসফাঁস গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস! আগামিকাল, শুক্রবার বিকেলে রাজ্যের পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। সঙ্গী হবে প্রবল বৃষ্টি। আজও দু-এক পশলা বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে পারে কয়েকটি জেলা। উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা।
শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
চলতি বছরে ফ্রেব্রুয়ারিতেই রীতিমতো দাপট দেখাচ্ছে তাপমাত্রা। বর্তমানে মাঝে মধ্যে বিকেলের দিকে বৃষ্টি হলেও সকালে পথে বেরলে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। বাড়ি থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম দশা হচ্ছে সকলের। এই পরিস্থিতিতে সুখবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওা।
বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলোও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারীবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। বৃষ্টির কারণে নামবে পারদ।
