shono
Advertisement
West Bengal Weather Update

ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন হেরফের নেই, ফলে আর্দ্রতাজনিত গরম থেকে রেহাই মিলছে না আপাতত।
Published By: Sucheta SenguptaPosted: 11:05 AM Aug 26, 2026Updated: 11:47 AM Aug 26, 2026

ভাদ্রের 'পচা' গরম তো টের পাওয়া যাচ্ছেই। দোসর হয়েছে যখনতখন ঝেঁপে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্য জুড়ে চলতি সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? বিস্তারিত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দিনভর কলকাতায় মেঘলা আকাশ, বেলা বাড়লেই তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে শহরের নিচু এলাকা এবং ব্যস্ত সড়কগুলিতে জল জমার আশঙ্কাও প্রকাশ করেছে হাওয়া অফিস।

Advertisement

দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহভর। আজ, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহভর। আজ, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা থেকে বুধবার সকাল সাড়ে ছ’টার মধ্যে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement