shono
Advertisement
Adhir Ranjan Chowdhury

বিতর্কের মাঝেই বাড়ল অধীরের নিরাপত্তা, এবার দায়িত্বে ১০ জওয়ান

অধীর চৌধুরী সাংসদ থাকাকালীন 'ওয়াই প্লাস' কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তাঁর সঙ্গে থাকতেন নিরাপত্তা বিভাগের পাঁচ জন জওয়ান।
Published By: Tiyasha SarkarPosted: 08:56 AM Apr 08, 2026Updated: 01:54 PM Apr 08, 2026

ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। নিরাপত্তায় মহিলা-সহ অতিরিক্ত জওয়ান থাকবেন। মঙ্গলবারই নতুন করে পাঁচ জন অতিরিক্ত জওয়ান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন।

Advertisement

কিন্তু কেন? সম্প্রতি অধীর চৌধুরী ভোটের প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলেন, তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হচ্ছিল। পাশাপাশি মহিলারাও সামনের সারিতে থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

অধীর চৌধুরী সাংসদ থাকাকালীন 'ওয়াই প্লাস' কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তাঁর সঙ্গে থাকতেন নিরাপত্তা বিভাগের পাঁচ জন জওয়ান। লোকসভা নির্বাচনে হেরে গেলেও তাঁর নিরাপত্তা রক্ষী তোলেনি কেন্দ্র। সেই 'ওয়াই প্লাস' এর পাঁচজন থেকে সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন। কেন্দ্রীয় নিরাপত্তার পাশাপাশি অধীরের নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশের দুই কনস্টেবল।

সংসদে না থাকা সত্ত্বেও কীভাবে কেন্দ্রীয় নিরাপত্তা এনিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। নিরাপত্তা রক্ষী নিয়ে কেন্দ্রের সঙ্গে অধীরের 'আঁতাঁত' আছে বলেও সোমবার জলঙ্গির সভা থেকে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই বাড়ল নিরাপত্তা। কিন্তু কেন? সম্প্রতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ভোটের প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলেন, তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হচ্ছিল। পাশাপাশি মহিলারাও সামনের সারিতে থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement