shono
Advertisement
Dipsita Dhar

দর্শনে পিএইচডি, নেই বাড়ি-গাড়ি-সোনা, হাতে নগদ কত রয়েছে দীপ্সিতা ধরের?

২০০৮ সালে মাধ্যমিক পাশ করেছেন দীপ্সিতা ধর।
Published By: Tiyasha SarkarPosted: 01:31 PM Apr 08, 2026Updated: 02:53 PM Apr 08, 2026

পড়াশোনার পাশাপাশি সক্রিয় রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে। চব্বিশের লোকসভা ভোটেও লালপার্টি ভরসা করেছিল তরুণ মুখ দীপ্সিতা ধরকে। যদিও জয়ের হাসি হাসতে পারেননি তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দমদম উত্তরে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। ইতিমধ্যেই জমা দিয়েছেন মনোনয়ন। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, কত সম্পত্তির মালিক 'সর্বহারা'র দলের এই প্রার্থী? চলুন জেনে নেওয়া যাক কী বলছে হলফনামা।

Advertisement

মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ১০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মোট তিনটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। একটি অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা। একটিতে রয়েছে ১৯ হাজার ১৭৫ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৭৮২ টাকা।

হলফনামা বলছে, দর্শনে পিএইচডি করেছেন দমদম উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ১০ হাজার টাকা। এখনও কোনও পেশার সঙ্গে যুক্ত নন তিনি, ফলে হলফনামায় আয়ের স্থান শূন্য। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মোট তিনটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। একটি অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা। একটিতে রয়েছে ১৯ হাজার ১৭৫ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৭৮২ টাকা। সামান্য কিছু বিনিয়োগ রয়েছে তাঁর। হলফনামা অনুযায়ী ১ লক্ষ টাকা মতো। তবে তাঁর কোনও ঋণ নেই। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৮৪ হাজার ৪২১ টাকা। 

জানা যাচ্ছে, দীপ্সিতার (Dipsita Dhar) নামে কোনও গাড়ি বা সোনার গয়না নেই। বাড়ি, জমিও নেই তাঁর। অর্থাৎ সর্বহারার দলের প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামা বলছে, ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেছেন দীপ্সিতা ধর। ২০১৩ সালে স্নাতক পাশ করেন তিনি। স্নাতকোত্তর পাশ করেন ২০১৯ সালে। ২০২৫ সালে পিএইচডি পাশ করেছেন দীপ্সিতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement