shono
Advertisement

২৭ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া সংসদ

ভেনু সুপারভাইজারের উপর বাড়তি দায়িত্ব। The post ২৭ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া সংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Mar 24, 2018Updated: 06:27 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সুষ্ঠুভাবে পরীক্ষা সংগঠিত করতে এবার একাধিক পদক্ষেপ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংসদের সভাপতি মহুয়া দাস। গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৫৩ হাজার বেশি। মহুয়াদেবী ছাত্রছাত্রীদেরও সতর্ক করে জানিয়েছেন, কেউ মোবাইল নিয়ে ঢুকলে, টোকাটুকি করলে, ইনভিজিলেটরকে হেনস্তা করলে, খাতা বাড়িতে নিয়ে চলে গেলে ওই পরীক্ষার্থীদের RA ফরম্যাটে নাম উঠে যাবে। প্রয়োজনে তাঁর রেজাল্ট বেরোবে না। গুরুতর অপরাধ দেখলে রেজাল্ট বাতিলও হতে পারে। পরীক্ষার জন্য খোলা থাকবে ২৪x৭ সেন্ট্রাল কন্ট্রোল রুম। তৎপর থাকবে জেলা পুলিশ ও প্রশাসনও।

Advertisement

[স্বর্ণকমল সাহার বাড়িতে চুরির কিনারা করল পুলিশ, বমাল গ্রেপ্তার চোর]

এবছর ২৭টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে সংসদ। এই স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “গতবারের মতো এবার স্পেশ্যাল অবজারভার নিয়োগ করা হচ্ছে। এই স্পেশ্যাল অবজারভারদেরই বিশেষ দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও জানিয়েছেন, গতবারের মতো এবারও ভেনু সুপারভাইজারদের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভেনু সুপারভাইজার ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। গতবারের মতো এবারও প্রশ্নের প্যাকেটে কম্পিউটার জেনারেটেড নম্বর ও বার কোড থাকবে বলে জানিয়েছেন মহুয়াদেবী। এবার ম্যানুয়াল ট্র‌্যাকিং ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পরীক্ষার হলে ঢোকার পর বিশেষ এমারজেন্সি ছাড়া এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থী বাইরে যেতে পারবে না। প্রতিবারের মতো এবারও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ভিডিওগ্রাফি-সহ একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সংসদ সভাপতি।

মহুয়াদেবী জানিয়েছেন, পরীক্ষার সিট কোথায় পড়বে তা আজ থেকে ওয়েবসাইটে জানা যাবে। আইডি কার্ড নিয়ে ভেনু সুপারভাইজরের প্রতিটি ঘরে ডিউটি করবেন। ভেনু সুপারভাইজার ছাড়া ছাড়া কারও মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যের ১৫০টি ভেনুতে টিম অফ স্পেশ্যাল অবজারভাররা যাবেন। তাঁরা প্রত্যেকে আইডি কার্ড-সহ যাবেন। ভেনুতে সুপারভাইজারদের সাহায্য করা, সার্বিক নজরদারি করাই হবে তাঁদের কাজ। কেউ মোবাইল নিয়ে ঢুকলে খবর যাবে সংসদে। প্রয়োজনে ল্যান্ডলাইন ব্যবহার করে খবর দেবেন অবজারভাররা। পরীক্ষাকেন্দ্রের সার্বিক সুরক্ষা রক্ষার দায়িত্ব ভেনু সুপারভাইজারের। প্রতিটি পরীক্ষা হলে ৩ জন করে ইনভিজিলেটর থাকবেন। একজন স্পেশ্যাল ইনভিজিলেটর থাকবেন। যিনি মোবাইল নিয়ে কেউ ঢুকেছে কি না দেখবেন। এবারই প্রথম ভেনু সুপারের জন্য এগজ্যামিনেশন সিকিউরিটি ফরম্যাট দেওয়া রয়েছে। যা ইতিমধ্যেই তাঁদের পৌঁছে গিয়েছে। স্কুলের কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মী মোবাইল নিয়ে ঢুকলে তিনিই সংসদকে কনফিডেনশিয়াল রিপোর্ট দেবেন। কেউ প্রশ্নপত্র নিয়ে কোনও কেলেঙ্কারি করলে সকলকে স্ক্যানারের নিচে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছেন সংসদ প্রধান।

[আন্তর্জাতিক মঞ্চে মার্শাল আর্টে সোনা জয়, ভাই-বোনের কীর্তিতে মাথা উঁচু বাঁকুড়ার]

The post ২৭ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া সংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার