shono
Advertisement

যৌথ উদ্যোগে গরু পাচার রুখল পুলিশ ও বিএসএফ

এভাবেই ট্রলারে করে পাচার হয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকার গরু৷ The post যৌথ উদ্যোগে গরু পাচার রুখল পুলিশ ও বিএসএফ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Mar 07, 2017Updated: 03:39 PM Mar 07, 2017

অর্ণব আইচ: যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখল বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ৷ উদ্ধার হয়েছে ৭০টি গরু ও দু’টি ট্রলার৷ যার আর্থিক মূল্য যথাক্রমে ৬,০৩,৫১০ টাকা ও ১৪,০০,০০০ টাকা৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশনের সীমান্তবর্তী এলাকায়৷

Advertisement

পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

গোপন সূত্রে খবর পেয়ে, ধামাখালির জরিয়া খাল এলাকায় ওৎ পেতে ছিলেন বিএসএফ ও পুলিশ কর্মীরা৷ রাত পৌনে এগারোটা নাগাদ দু’টি ট্রলারে করে গরু নিয়ে ঘটনাস্থলে আসে পাচারকারীরা৷ কিছুক্ষণ পর আরেকপক্ষও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়৷ তখনই হাতেনাতে তাদের ধরার চেষ্টা করে যৌথ বাহিনী৷ বাঁচার জন্য দেশি বন্দুক দিয়ে বিএসএফ ও পুলিশ বাহিনীর দিকে গুলি ছোড়ে পাচারকারীরা৷ জবাবে কয়েক রাউন্ড গুলি চালায় বাহিনীও৷ বিপদ বুঝে অন্ধকারের সুযোগ নিয়ে গরু ও ট্রলার ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা৷ পরে বাজেয়াপ্ত মাল হিঙ্গলগঞ্জের শুল্ক দপ্তরে দায়িত্বে সঁপে দেয় বিএসএফ ও পুলিশ৷

কচ্ছপের পেট থেকে বেরোল ৯১৫টি সৌভাগ্যের কয়েন

‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি:  ঋতাভরী

The post যৌথ উদ্যোগে গরু পাচার রুখল পুলিশ ও বিএসএফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement