shono
Advertisement
West Bengal Weather Update

হালকা রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা, বঙ্গে ভোল বদলাচ্ছে আবহাওয়া?

বৃষ্টির ফলে কলকাতার তাপমাত্রা কিছুটা কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
Published By: Sayani SenPosted: 10:35 AM Jul 25, 2026Updated: 01:39 PM Jul 25, 2026

এই রোদ। তো এই এক পশলা বৃষ্টি। শনিবার সকাল থেকে রোদ-বৃষ্টির লুকোচুরির সাক্ষী কলকাতা। রাজ্যের নানা প্রান্তের পরিস্থিতি প্রায় একইরকম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টানা ভারী বৃষ্টি থেকে সপ্তাহান্তে কিছুটা রেহাই পেতে পারেন আমজনতা।

Advertisement

বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। ছবি: অপ্রতীম পাল

বৃষ্টির ফলে কলকাতার তাপমাত্রা কিছুটা কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। 

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উপকূলের জেলাগুলিতে হাওয়ার দাপট আরেকটু বেশি হতে পারে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এদিকে, বৃষ্টির ফলে কলকাতার তাপমাত্রা কিছুটা কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement