মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বাংলায়। রাজ্যের সর্বত্র পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা রয়েছে। আজ, শুক্রবার পরীক্ষার বিষয় খতিয়ে দেখতে বীরভূমে উপস্থিত হয়েছিলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে? সেই বিষয়েও বার্তা দিলেন তিনি।
১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবার বাংলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। সংসদ সূত্রের খবর, এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রের তুলনায় বেশি। মাধ্যমিক পরীক্ষা সদ্যই শেষ হয়েছে। এবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে বলে খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নির্বিঘ্নে করার লক্ষ্যেই উচ্চ মাধ্যমিক কাউন্সিল। এবার উচ্চ মাধ্যমিকে রেগুলার পড়ুয়াদের ৪ নম্বর সেমিস্টার চলছে। এছাড়াও সেমিস্টার ৩-এর সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলছে। অন্যদিকে, পুরনো পদ্ধতিতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে।
১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবার বাংলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। সংসদ সূত্রের খবর, এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রের তুলনায় বেশি।
পরীক্ষা শুরুর দিন থেকেই রাজ্যে একাধিক পরীক্ষা কেন্দ্রে ভিজিটে যাচ্ছেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আজ, শুক্রবার তিনি বীরভূমের বোলপুর ও সিউড়িতে গিয়েছিলেন। একাধিক পরীক্ষা কেন্দ্র ভিজিট করেন তিনি। এবার কবে প্রকাশিত হতে পারে ফলাফল? সেই প্রশ্ন করা হয়। যত দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার লক্ষ্যমাত্রা রয়েছে সংসদের। এবার পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত করার সম্ভাবনা রয়েছে। এদিন সিউড়িতে এই কথাই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চ মাধ্যমিক শুরুর দিন থেকেই কড়া নজরদারি রয়েছে। পুলিশ-প্রশাসনও কড়া নজরদারি চালাচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলির আশপাশে চলছে নাকাচেকিং। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে যেতে কোনও সমস্যা না হয়, সেদিকেও প্রশাসন নজর দিচ্ছে। জঙ্গলমহল ও এলিফ্যান্ট করিডোর এলাকাগুলিতেও নজরদারি চলছে।
