shono
Advertisement
Canning

ঝগড়ার মধ্যে ধারাল অস্ত্র দিয়ে স্বামীকে কোপ! পলাতক স্ত্রী

স্বামী-স্ত্রীর বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপাল স্ত্রী! রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি নিজেই কোনওরকমে হাসপাতালে গিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি।
Published By: Suhrid DasPosted: 03:15 PM Mar 07, 2026Updated: 03:15 PM Mar 07, 2026

স্বামী-স্ত্রীর বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপালেন স্ত্রী! রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি নিজেই কোনওরকমে হাসপাতালে গিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটনার পর থেকেই পলাতল স্ত্রী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিতান্ত বিবাদ থেকেই এই হামলা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর অঙ্গদবেরিয়া গ্রামের বাসিন্দা হজরত লস্কর। স্ত্রী মাফুজা লস্করের সঙ্গে তাঁর সংসার। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি, বিবাদ দেখা যায়। পরে থেমেও যায়। শুক্রবার রাতে একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। বিবাদ চলাকালীন স্বামীর পেটে ধারাল অস্ত্রের কোপ মারেন স্ত্রী! রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে লুটিয়ে পড়েন তিনি।

অভিযোগ, স্বামী রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন দেখেও উদ্ধার করেননি স্ত্রী। কোনওরকমে নিজেই হজরত ক্যানিং হাসপাতালে যান। এদিকে ঘটনার কথা জানতে পেরে প্রতিবেশীরাও উপস্থিত হন হাসপাতালে। ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করানো হয়। এই মুহূর্তে তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর পেতে গভীর ক্ষত রয়েছে বলে খবর।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক মাফুজা লস্কর। ক্যানিং থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। থানায় এই বিষয়টির কোনও লিখিত অভিযোগ না হলেও তদন্ত শুরু হয়েছে বলে খবর। অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement