shono
Advertisement

Breaking News

Bally

আত্মহত্যা করছেন স্বামী, ভিডিও রেকর্ড স্ত্রীর! ৫ বছর বাদে বালির ব্যবসায়ীর মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

বালি থানায় পত্রবধূ নেহার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যার প্ররোচনা ও মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন আমনের বাবা। নেহাকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু পরে তিনি বেকসুর খালাস পান। মৃতের বাবা ফের মামলা শুরুর আবেদন করেন। আদালতের নির্দেশে এখন হাওড়া গোয়েন্দা শাখার পুলিশ তদন্ত করছে।
Published By: Subhankar PatraPosted: 12:53 PM Apr 12, 2026Updated: 01:02 PM Apr 12, 2026

আত্মহত্যা করছেন স্বামী! হাসতে হাসতে ভিডিও করছেন স্ত্রী। হাওড়ার বালির ব্যবসায়ী আমন সাউয়ের মৃত্যুর ঘটনায় সামনে চাঞ্চল্যকর তথ্য। পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব আমনের বৃদ্ধ বাবা। দাবি উঠেছে সিআইডি তদন্তেরও। অভিযুক্ত স্ত্রী নেহা শুল্কার খোঁজে তল্লাশি শুরু করেছে হাওড়া গোয়েন্দা শাখার পুলিশ।

Advertisement

সালটা ২০২১। এপ্রিল মাসের ৮ তারিখ। ঘরের সিংলিয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন হাওড়ার বালির জামাকাপড়ের ব্যবসায়ী আমন সাউ। স্ত্রী নেহা শুক্লার বিবাহবর্হিভূত সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল শুরু। এপ্রিলের রাতে এই নিয়ে অশান্তি চরমে ওঠে। আমন আত্মহত‌্যার পথ বেছে নেন। স্ত্রীর সামনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‌্যা করেন আমন সাউ। অভিযোগ ওঠে চোখের সামনে নিজের স্বামীকে ঝুলে পড়তে দেখেও তাঁকে বাচানোর চেষ্টা তো করেননি নেহা শুক্লা, উপরন্তু শোনা যায় মোবাইলে স্বামীর ঝুলে পড়ার ভিডিও রেকর্ড করেছিলেন নেহা। সেই ভিডিও এবার সামনে এসেছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন )।

বালি থানায় পত্রবধূ নেহার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যার প্ররোচনা ও মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন আমনের বাবা জগন্নাথ সাউ। নেহাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরে তিনি বেকসুর খালাস পান। মৃতের বাবা ফের মামলা শুরুর আবেদন করেন। সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট হয়ে আদালতের নির্দেশে হাওড়া গোয়েন্দা শাখার পুলিশ তদন্ত করছে।

এই অবস্থায় আমনের আত্মহত্যা ও তার আগের মুহূর্তের দু'টি ভিডিও সামনে এসেছে। ভিডিওর একটিতে দেখা যাচ্ছে, বিবাহবর্হিভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন আমন। খিল্লি উড়িয়ে হাসছেন নেহা। অপর ভিডিওতে দেখা গিয়েছে, আমন আত্মহত্যা করছেন ভিডিও করছেন নেহা (যদিও কোনও ভিডিওরই সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)।

ভিডিওগুলির পাশাপাশি সামনে এসেছে প্রেমিকের সঙ্গে অভিযুক্ত নেহার ঘনিষ্ঠ ছবিও। যার ফলে প্রায় ঠান্ডা ঘরে চলে যাওয়া মামলা ফের গতি পেয়েছে। এ দিকে খোঁজ নেই অভিযুক্ত নেহার। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নেহার কঠোরশাস্তি দাবি করেছে মৃত আমনের পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement