shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'চেকিংয়ের নামে মেয়েদের অসম্মান', শ্রীময়ীর ঘটনায় বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা

নাকা-চেকিংয়ের নাম গাড়ি থামিয়ে মেডিক্যাল বক্স পর্যন্ত পরীক্ষা করা হয় বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীময়ী।
Published By: Sucheta SenguptaPosted: 01:03 PM Apr 12, 2026Updated: 02:08 PM Apr 12, 2026

ভোটের মুখে রাস্তায় রাস্তায় নাকা-চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তা, হয়রানির অভিযোগ উঠেছে বহুবার। সেলিব্রিটিরা এনিয়ে পুলিশের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার একই সমস্যার মুখে পড়ে কার্যত হেনস্তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর অভিযোগ, গাড়ি থামিয়ে মেডিক্যাল বক্স থেকে অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বের করে দেখেছে পুলিশ। মহিলাদের কাছে এ চূড়ান্ত অসম্মানজনক! শ্রীময়ী বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরপরই নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার খণ্ডঘোষের জনসভা থেকে তিনি এনিয়ে ফুঁসে উঠলেন। বললেন, ''চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র বের করে দেখছে! এটা মহিলাদের অসম্মান। আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকে এভাবে ওরা হেনস্তা করেছে। এসব মেনে নেওয়া যায় না।''

Advertisement

রাজ্যের নির্বাচনী আবহে আগেই গাড়ি আটকে চেকিং নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিলেন টলিউড অভিনেতা অরিত্র দত্তবণিক। তাঁর সেই পোস্ট ভাইরাল হয়েছিল। নানা মহলে নিন্দার ঝড় উঠেছিল। এবার শ্রীময়ীর সঙ্গেও ঘটল একই ঘটনা। রাস্তায় চেকিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানান, “টলিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে ঘুরতেই দেখলাম নাকা চেকিং হচ্ছে। ওখানে উপস্থিত এসআই আমার গাড়িচালককে গাড়ি থামাতে বলেন। আমি তখন বললাম শুটিং থেকে ফিরছি, বেআইনি কিছু আমার গাড়িতে নেই। তবুও উনি বললেন, এটা আমার ডিউটি, চেক করতে হবে। আমার ব্যাগে ওষুধের বক্স ছিল। আমি ওঁদের বললাম যে শরীরটা ভালো নেই। সঙ্গে সঙ্গে আমাকে বলা হল, 'শরীর খারাপের নাটক করবেন না তো'। আমার ব্যাগ খুলে ফেলা হয়। তার মধ্যে মেকআপ কিট, অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন, জলের বোতল-সহ আরও কিছু জিনিস ছিল। মেক আপ কিটটা যেহেতু একটু বড় ছিল ওখানে উপস্থিত এসআই বলছেন, এই ব্যাগটার মধ্যে পাঁচ-দশ হাজার টাকা থাকতে পারে, ভালো করে চেক কর। আমার প্রশ্ন, শুধু ব্যাগ কেন ফুল বডি চেক করুন কিন্তু, মহিলা পুলিশ কোথায়?''

শ্রীময়ী ফেসবুকে ভিডিও করে সবিস্তারে হেনস্তার কথা জানিয়েছেন। শনিবার গভীর রাতে তাঁর এই ভিডিওর পর রবিবার প্রথম নির্বাচনী জনসভা থেকে এনিয়ে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, ''চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র বের করে দেখছে! এটা মহিলাদের অসম্মান। আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকে এভাবে ওরা হেনস্তা করেছে। এসব মেনে নেওয়া যায় না। নির্বাচনের নামে যা খুশি তাই করছে কমিশন। ভোটের বাক্সে এসবের জবাব দেবেন মানুষ।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement