shono
Advertisement

‘দেশের নেতারা মেয়ে-বউকে বাংলায় পাঠান, ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন’

বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে রূপা গঙ্গোপাধ্যায়। The post ‘দেশের নেতারা মেয়ে-বউকে বাংলায় পাঠান, ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Jul 14, 2017Updated: 02:07 PM Jul 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে বাংলায় কোনও মহিলা গেলে, ১৫ দিনের মধ্যেই ধর্ষিতা হবেন। এমনটাই পরিস্থিতি। সংবাদসংস্থা এনএআই-এর সামনে বিস্ফোরক বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Advertisement

শ্বেতা কি জানত বাবাকে খুন করতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়েছে মা? ]

সদ্য বসিরহাটে অশান্তির ঘটনা নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার সমালোচনায় বিঁধেছে বিজেপি নেতৃত্ব। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি। তারপরই বাংলার অবস্থাটা কী তা বোঝাতেই এই বিস্ফোরক কথা রূপার। এদিন বাংলা ও তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে দৃশ্যতই উত্তেজিত দেখায় তাঁকে। বিস্ফারিত নেত্র রূপা জানিয়ে দেন, যাঁরা বাইরে থেকে তৃণমূলকে সমর্থন করেন, বা তৃণমূলের নেতাদের সঙ্গে ওঠাবসা করেন তাঁদের উদ্দেশ্যে তাঁর একটাই কথা বলার আছে। কটাক্ষের হাসি মুখে টেনে তিনি বলেন, দেশের প্রত্যেকটি নেতার কাছে আবেদন, নিজেদের ঘরের মেয়ে-বউকে তাঁরা যেন বাংলায় অবশ্যই পাঠান। সরকারি আনুকূল্য না নিয়ে যদি ওই মহিলারা থাকেন এবং ১৫ দিনের মধ্যে ধর্ষিতা না হন, তবে তিনি বাকি কথা বলবেন। তাঁর এই কথার মধ্যেই বাংলার আইনশৃঙ্খলার অবনতি ও নারীসুরক্ষা কোন তলানিতে এসে ঠেকেছে তা বুঝিয়ে দেন রূপা।

[ রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি বিজেপি বিধায়কের ]

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে একাধিকবার প্ররোচনার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বসিরহাট দাঙ্গার পিছনে বিজেপির উসকানি আছে বলেই মত রাজনৈতিক নেতৃত্বের। বসিরহাটের নামে কখনও গুজরাট দাঙ্গার ছবি কখনও বা ভোজপুরি সিনেমার দৃশ্য পোস্ট করে প্ররোচনা দেওয়ায় নাম জড়িয়েছে বিজেপি নেতা-নেত্রীদের। এমন কুরুচিকর মন্তব্য করে বাঙালি হয়ে কোথাও বাংলার মাথা দেশবাসীর কাছে হেঁট করে দিলেন না তো রূপা, উঠছে এমনই প্রশ্ন।

 

#WATCH TMC supporters from outside WB should send their women thr,challenge they will be raped within 15 days: BJP MP Rupa Ganguly (13.7.17) pic.twitter.com/SOWs1xBO46

— ANI (@ANI_news) July 14, 2017

The post ‘দেশের নেতারা মেয়ে-বউকে বাংলায় পাঠান, ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার