shono
Advertisement

ভাইঝির সঙ্গে প্রেম, পালাতে বাধা দেওয়ায় পিসিকে খুন

চাঞ্চল্য বর্ধমানের ভাতারে৷ The post ভাইঝির সঙ্গে প্রেম, পালাতে বাধা দেওয়ায় পিসিকে খুন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Dec 18, 2017Updated: 04:52 PM Sep 18, 2019

ধীমান রায়, কাটোয়া: রক্তের সম্পর্কে কাকা-ভাইঝি কিন্তু, বন্ধনটা ছিল প্রেমের সম্পর্কটা মেনে নিতে পারেনি দুটি পরিবার তাই বাড়ি থেকে পালিয়েই প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন বর্ধমানের ভাতারের বিদ্যুৎ মাঝি অভিযোগ, বাধা পেয়ে ধারালো অস্ত্রের কোপে নিজের পিসিকে খুন করেছে সে যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ

Advertisement

[দশম সন্তানকে খুন করে দেহ গায়েবের চেষ্টা, হাতেনাতে ধৃত বাবা]

প্রেমকে দেশকালে গণ্ডিতে বেধে রাখা যায় না নিজের অজান্তে কখন যে মন দেওয়া-নেওয়া হয়ে যায়, তা টেরও পাওয়া যায়নি কিন্তু, মানুষ তো সমাজবদ্ধ জীব তাই প্রেমের সম্পর্কেও সামাজিক নিয়ম মেনে চলতে হয় আর উলটোটা হলেই বিপদ! ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে বর্ধমানের ভাতারের ভাটাকুল গ্রামে নিজের পিসতুতো দাদার মেয়ে মানে ভাইঝি লক্ষ্মীর প্রেমে পড়েছিল এ গ্রামেরই যুবক বিদ্যুৎ মাঝি কাকাকে ভালবেসেছিল ভাইঝিও কিন্তু, রক্তের সম্পর্ককে বৈবাহিক সম্পর্কের রূপ দিতে রাজি ছিল না দুই পরিবার লক্ষ্মী ও বিদ্যুৎ দু’জনকেই বারবার সতর্ক করেছিল তাঁদের বাড়ির লোকেরা কিন্তু, তাতেও কোন কাজ হয়নি স্কুল পড়ুয়া ভাইঝির প্রেমে বিদ্যুৎ এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল, যে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার ছক কষে সে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে বারোটা নাগাদ প্রেমিকা লক্ষ্মীর বাড়িতে যায় বিদ্যুৎ প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল সে কিন্তু তাঁদের দেখে ফেলেন লক্ষ্মীর ঠাকুমা আরতি মল্লিক তিনি আবার সম্পর্কে বিদ্যুৎ-এর আপন পিসি তাঁরই ছোট ছেলের স্বদেশের ছোট মেয়ে লক্ষ্মী বাধা দিলে, পিসিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায় বিদ্যুৎ রাতে গুরুতর আহত অবস্থায় আরতিদেবীকে ভরতি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার সকালে মারা যান তিনি৷  ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে ভাতার থানার পুলিশ

ছবি: জয়ন্ত দাস

[বড়দিনে বাঙালির শীতভাগ্য কেমন? জানালেন হাওয়া অফিসের কর্তারা]

The post ভাইঝির সঙ্গে প্রেম, পালাতে বাধা দেওয়ায় পিসিকে খুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার