shono
Advertisement

আইপিএল ম্যাচে বাজি ধরে সর্বস্বান্ত, ফাঁসিদেওয়ায় আত্মঘাতী যুবক

শোকের ছায়া পরিবারে।
Posted: 05:00 PM Apr 20, 2018Updated: 05:15 PM Apr 20, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: আইপিএল ম্যাচে বাজি ধরে টাকা খুইয়ে আত্মঘাতী যুবক। ঘটনার জেরে শুক্রবার তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার কালারামের ঘোষপাড়ায়। মৃতের নাম শুভঙ্কর ঘোষ (২০)। এদিন শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ফাঁসিদেওয়ার ঘোষপাড়ার বাসিন্দা নিখিলচন্দ্র ঘোষের ছেলে পেশায় রংমিস্ত্রি শুভঙ্কর।

Advertisement

[পূর্ব বর্ধমানে পথশিশুদের জন্য ভ্রাম্যমান স্কুল, মিলবে মিড-ডে মিলও]

মৃতের পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আইপিএল নিয়ে মজে ছিল সে। বিকেল হলেই বাড়ি থেকে বেরিয়ে যেত সে। তারপর আর দেখা মিলতো না তার। মৃতের দাদা দীপঙ্কর ঘোষ বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পর ভাইয়ের মানসিক অবস্থা ভাল ছিল না। ছটফট করছিল সে। মোবাইলে একজনের সঙ্গে কথা বলার সময় জুয়ায় টাকা খোয়া যাওয়ার কথা বলে সে। তাকে ভাত খাওয়ার জন্য বলা হলেও ভাত খায়নি। ওই সময় জানা যায় আইপিএল জুয়ায় প্রচুর টাকা হেরে যায় সে। তাকে ভাত খাওয়ার জন্য জোরাজুড়ি করেও লাভ হয়নি। এরপর মনমরা অবস্থায় শুয়ে পড়ে সে। শুক্রবার সকালে ঘরের মধ্যেই তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠিয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফাঁসিদেওয়া থানার ওসি সঞ্জয় ঘোষ।

আইপিএল শুরু হতেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বেটিং চক্র সক্রিয় হয়। এদিকে একই থানা এলাকায় এদিন আরও দু’টি অস্বাভাবিক মৃত্যুর  ঘটনা ঘটে। গয়াগঙ্গা চা বাগানের মুন্সি লাইনে অনিল টোপ্পো (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি রাত বারোটা নাগাদ প্রাথমিক কাজ করার নাম করে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এদিন সকালে বাড়ি থেকে অন্তত তিন কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্য একটি ঘটনায় ঘোষপুকুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন যুবক। তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

[পুলিশি নিষ্ক্রিয়তার কথা তুলে ময়ূরেশ্বরে বিতর্কিত পোস্টার]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার