shono
Advertisement

বর্ধমানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য, আইপিএল বেটিংকে দুষছে পরিবার

আইপিএল বেটিংয়ে হেরেই কি আত্মঘাতী যুবক? The post বর্ধমানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য, আইপিএল বেটিংকে দুষছে পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:29 AM May 24, 2018Updated: 12:13 PM May 24, 2018

সৌরভ মাজি, বর্ধমানআইপিলএল বেটিং-এ হার, না কি অন্যকিছু। পূর্ব বর্ধমানের কালনার যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনায় আইপিএল বেটিং চক্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ দাস (১৯)। বাড়ি কালনার ধাত্রীগ্রামের বেলকুলি গ্রামে। বুধবার সকালে বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের লোকজন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisement

[হদিশ নেই ২৬ ব্যালট বক্সের, মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের পর থেকে তল্লাশি]

মৃতের বাবা জয়দেব দাস জানান, শুভজিৎ বাবার তাঁতের কাজে সাহায্য করতেন। এছাড়া নিজেও মার্বেলের কাজ করতেন। পাশাপাশি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে  বাংলা অনার্স নিয়ে পড়াশোনাও করছিলেন। দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিল। এদিনই ফর্ম ফিল-আপেরও কথা ছিল দ্বিতীয় বর্ষের। জয়দেববাবু জানান, এদিন সকালে ছেলের কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় শুভজিতের ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। কোনও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। তখন দরজা ভাঙলে দেখা যায় গামছার ফাঁসে ঝুলছেন শুভজিৎ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়দেববাবু জানান, তাঁর ছেলের আইপিএল খেলার প্রতি নেশা ছিল। মাঝে মাঝে মোবাইলে আইপিএল নিয়ে আলোচনাও করত। তিনি বলেন, “আইপিএল-এর বেটিং চক্রে জড়িয়ে পড়াতেই আত্মঘাতী হয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে। তাছাড়া আত্মহত্যা করার কোনও কারণ তো আমরা খুঁজে পাচ্ছি না।”

একই কথা জানিয়েছেন প্রতিবেশী গোবিন্দবাবুও। তিনি জানান, খুবই ভাল ছেলে ছিল শুভজিৎ। কাজ করার পাশাপাশি পড়াশোনাও করত। তাঁরও সন্দেহ আইপিএল বেটিং চক্র সক্রিয় হয়েছে এলাকায়। আর সেই চক্রে জড়িয়ে গিয়ে কোনও বিপদের মধ্যে পড়েছিল ছেলে। এর জেরে শেষে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, বেটিং চক্রের বিষয়ে কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যদিও, এই ঘটনা নতুন কিছু নয়। গত ২৫ এপ্রিল কালনা শহরের অধিকারী পাড়ায় শুভব্রত দাস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। সেটিও আত্মঘাতী হওয়ার ঘটনা। পরিবারের লোকজন আইপিএল-এর অনলাইন বেটিং চক্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন। শুভব্রতর কাকা দীনেশ দাস জানিয়েছিলেন, তাঁর ভাইপো অনলাইন আইপিএল বেটিং-এ আসক্ত হয়ে পড়েছিলেন। বেটিং-এ হেরেই তিনি আত্মঘাতী হয়েছিলেন বলে সন্দেহ।

[কেরলের আতঙ্ক বাংলায়, বারুইপুরের লিচুবাগানে খোঁজ নিপা ভাইরাসের]

The post বর্ধমানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য, আইপিএল বেটিংকে দুষছে পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার