shono
Advertisement

Breaking News

Yuva Sathi

সার্ভার ডাউন, অনলাইনে 'যুবসাথী'র ফর্ম পূরণে প্রবল সমস্যা! বাধ্য হয়ে ক্যাম্পমুখী বেকাররা

একনজরে দেখে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি।
Published By: Tiyasha SarkarPosted: 12:47 PM Feb 17, 2026Updated: 02:16 PM Feb 17, 2026

সার্ভার ডাউন। মঙ্গলবার সকাল থেকে অনলাইনে যুবসাথীর (Yuva Sathi) ফর্ম পূরণ করতে গিয়ে প্রবল সমস্যায় বেকার যুবক-যুবতীরা। খুলছে না ওয়েবসাইট। ফলে অনলাইনে আবেদনও করা যাচ্ছে না। বাধ্য হয়েই ক্যাম্পে হাজির হতে হচ্ছে সকলকে।

Advertisement

ওয়েবসাইটের অ্যাড্রেস সার্চ করলেই খুলছে এমন একটি পেজ।

আমজনতার স্বার্থে রবিবার রাতেই যুবসাথী নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।  এখন মিলছে অনলাইনে আবেদনের সুযোগ। স্বাভাবিকভাবেই ক্যাম্পের ঝক্কি এড়িয়ে সকলেই চাইছেন অনলাইনেই কাজ সেরে ফেলতে। অনলাইনেই আবেদন করছেন বহু বেকার যুবক-যুবতী। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। https://apas.wb.gov.in/ -এই ওয়েবসাইটে ঢুকতে গেলেই দেখাচ্ছে, 'This site can’t be reached'। অনেকেই অপেক্ষা করেন, ভাবেন বেলা গড়ালে সমস্যা মিটবে। কিন্তু আদতে তা হয়নি। বাধ্য হয়ে ক্যাম্পে পৌঁছে গিয়েছেন তাঁরাও। ফলে কার্যত প্রতিটি ক্যাম্পেই উপচে পড়া ভিড়।

প্রসঙ্গত, যুবসাথীর (Yuva Sathi) আবেদন প্রক্রিয়া শুরু হতেই ক্যাম্পগুলোতে উপচে পড়ে ভিড়। রাজ্যের দু-এক জায়গায় ভিড়ের কারণে অশান্তির পরিবেশও তৈরি হয়েছিল। সেই কারণেই ক্যাম্পের চাপ কমাতে অনলাইন আবেদনের সুযোগ দিয়েছে নবান্ন। চলুন দেখে নিন পদ্ধতি। প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement