shono
Advertisement
Cooch Behar

আপনি কোচবিহারের বাসিন্দা? বাড়ির পাশেই সরকারি চাকরির সুযোগ! জানুন খুঁটিনাটি

আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, কীভাবে আবেদন করতে হবে?
Published By: Tiyasha SarkarPosted: 08:26 PM Feb 12, 2026Updated: 08:26 PM Feb 12, 2026

রাজ্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কোচবিহারে জেলা শাসকের অফিসে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, কীভাবে আবেদন করতে হবে, শেষ তারিখই বা কবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

Advertisement

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে।
এই পদে আবেদনের জন্য কোচবিহারের বাসিন্দা হওয়া আবশ্যক।

আবেদনকারীর বয়স- ৬৪ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি

আগেভাগে আবেদনের কোনও প্রয়োজন নেই। www.coochbehar.gov.in- অর্থাৎ কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি আবেদন পত্রের ফরম্যাট পাবেন। প্রয়োজনীয় নথির সঙ্গে নিয়ে যেতে হবে সেই ফর্মটি।

প্রয়োজনীয় নথি, যা সঙ্গে রাখতেই হবে

পাসপোর্ট সাইজের ছবি
যাবতীয় শংসাপত্রের ফটোকপি
পেনশনের নথি
বার্থ সার্টিফিকেট
কম্পিউটারের বেসিক নলেজের সার্টিফিকেট

বেতন- মাসে ১০ হাজার টাকা। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের সময়- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬। সকাল ১১ টা বেজে ৩০ মিনিট।

নিয়োগের পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সেখানেই প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার